,

নাসিরনগরে মন্দির থেকে মূর্তি চুরি থানায় মামলা 

news-image

আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একটি মন্দির থেকে ৫টি পিতলের মূর্তি ও একটি পুরনো কালো পাথরের মূর্তি চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দিনগত মধ্যরাতে উপজেলার ফান্দাউক ইউনিয়নের ফান্দাউক গ্রামের শ্রী শ্রী গোপীনাথ জিউ মন্দিরে (ইসকন) এ ঘটনা ঘটে। এ ঘটনার পর গতকাল রোববার ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মিজানুর রহমান (পিপিএম) নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত আলী ও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মন্দিরের সেবায়েত গৌরাঙ্গ চন্দ্র সাহা  জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে তিনিসহ মন্দিরের সবাই ঘুমিয়ে পড়েন। এরপর রাত সাড়ে ৩টার দিকে তিনি ঘুম থেকে উঠে গোসল করে মন্দিরে প্রবেশ করতে গিয়ে দেখেন মন্দিরে দেয়া সবকটি তালা কাটা পড়ে রয়েছে। এরপর মন্দিরের ভেতরে গিয়ে দেখেন ৫টি পিতলের মূর্তি ও ৬৫ বছরের পুরনো একটি কালো পাথরের মূর্তি এবং মন্দিরের হারমোনিয়াম-করতলা ও দানবাক্সে থাকা দেড় হাজার টাকা কে বা কারা চুরি করে নিয়ে গেছে। পরে বিষয়টি প্রশাসনের লোকজনকে জানানো হয়।

এ ব্যাপারে জানতে চাইলে নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর বলেন, চুরি যাওয়া মূর্তিসহ অন্যান্য জিনিসপত্র উদ্ধারের চেষ্টা চলছে।চুরির ঘটনায় গৌরাঙ্গ চন্দ্র সাহা বাদী হয়ে থানায় মামলা করেন।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা