,

স্টার জলসা দেখতে না দেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

news-image

নিউজ ডেস্ক : ভারতীয় টিভি চ্যানেল স্টার জলসা দেখায় বাবা-মায়ের বকুনি খেয়ে ফরিদপুরের ভাঙ্গায় মমিতা আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। সে এম এ ওয়াজেদ নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। শনিবার গভীর রাতে উপজেলার ঘারুয়া ইউনিয়নের খামিনার গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রবিবার সকালে ভাঙ্গা থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম বলেন, ‘গত রাতে মেয়েটি পড়ালেখা ফাঁকি দিয়ে স্টার জলসা সিরিয়াল দেখায় বাবা-মা তাকে বকা দেন। এতে অভিমান করে গভীর রাতে মেয়েটি বাড়ির পাশে ছফেদা গাছের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। রাতে তাকে খোঁজখুজি করে না পেয়ে স্থানীয়রা তার ঝুলন্ত লাশ গাছের সাথে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে মেয়েটির বাবা-মায়ের কাছে হস্তান্তর করে। ’

তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানান উপ-পরিদর্শক নজরুল ইসলাম।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা