,

মমতার নাম গিনেস বুকে ওঠা উচিত!

news-image

কলকাতা প্রতিনিধি : ভারতের পশ্চিমবঙ্গের সিপিএমের শীর্ষ নেত্রী বৃন্দা কারাত বলেছেন, অপরাধীদের প্রতিপালন করে যেভাবে তাদের রাজনীতিতে যুক্ত করা হয়েছে, তা এক রেকর্ডের শামিল। এই সুবাদে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে ওঠা উচিত।

গতকাল শনিবার হুগলির শ্রীরামপুরের গান্ধী ময়দানে আয়োজিত এক সমাবেশে এই মন্তব্য করেন সিপিএমের পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাত।

সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির হুগলি জেলা কমিটি আয়োজিত ওই সমাবেশে বৃন্দা কারাত অভিযোগ করে বলেন, তৃণমূলের ছাতার তলায় থেকে দুর্বৃত্তরা চাঁদাবাজি, নারীদের সম্মানহানির মতো ঘটনা ঘটিয়ে চলেছে। এতে গোটা বাংলার সংস্কৃতি নষ্ট হচ্ছে। মানুষ প্রতিবাদ করতে ভয় পাচ্ছে। রাজ্যে নারীদের ওপর অত্যাচার, ধর্ষণের ঘটনা দিন দিন বাড়ছে। কিন্তু অপরাধীদের শাস্তির হার কমছে। গুন্ডাদের আশকারা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর নাম গিনেস বুকে ওঠা উচিত।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি বর্ধমানের আসানসোলে পশ্চিমবঙ্গের যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেছিলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের অর্থনীতিকে যেভাবে দাঁড় করিয়েছেন, তাতে তাঁর অর্থনীতিতে নোবেল পুরস্কার পাওয়া উচিত।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে