,

কুসিক নির্বাচনে মেয়র পদে ৪ মনোনয়নপত্র বৈধ

news-image

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে মেয়র পদে পাঁচ জনের মধ্যে চারজনের মনোনয়নপত্র বৈধ হয়েছে।

রোববার সকালে যাচাই-বাছাইয়ে স্বতন্ত্র প্রার্থী অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মামুনুর রশীদের মনোনয়নপত্র বাতিল হয়ে যায় বলে নির্বাচন অফিস সূত্র জানায়।

রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল জানান, স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে ৩০০ ভোটারের সমর্থনসূচক একটি তালিকা জমা দিতে হয়। মামুন ৩০৫ জনের তালিকা দিয়েছেন। তাই তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

বৈধ প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের আঞ্জুম সুলতানা সীমা, বিএনপির সদ্য বিদায়ী মেয়র মনিরুল হক সাক্কু, জাসদের (রব) শিরিন আক্তার এবং প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) সোহেবুর রহমান।

রোববার শুরু হওয়া যাচাইবাছাই শেষ হবে সোমবার। মেয়র পদের প্রার্থীদের পর কাউন্সিলরদের যাচাইবাছাই শুরু হয়েছে। আগামী ১৪ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ৩০ মার্চ ভোট গ্রহণ হবে।

এ সিটিতে মোট ভোটার ২ লাখ ৭ হাজার ৩৮৪ জন। তাদের মধ্যে পুরুষ ১ লাখ ২ হাজার ৩২৯ জন; নারী ১ লাখ ৫ হাজার ৫৫ জন। সিটি করপোরেশনে সাধারণ ওয়ার্ড ২৭টি, সংরক্ষিত ওয়ার্ড নয়টি। মোট ৬৫টি কেন্দ্রের ৪২১টি ভোটকক্ষে ভোটগ্রহণ হবে এবার।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে