,

একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন জেসমিন

news-image

নিউজ ডেস্ক : চট্টগ্রামে একসঙ্গে ৪ সন্তান প্রসব করেছেন জেসমিন আকতার (২২) নামে এক গৃহবধূ। নবজাতকদের মধ্যে ৩টি ছেলে ও ১টি মেয়ে সন্তান।

শুক্রবার (৩ মার্চ) বেলা ১১টার দিকে নগরীর আকবরশাহ থানা এলাকায় অব‌স্থিত সা‌র্জি‌কেয়ার হাসপাতালে সফল অপা‌রেশন‌ করেন চিকিৎসকরা।

রাউজানের উত্তর গুজরা গ্রামের প্রবাসী স্বামী রমজান আলীর স্ত্রী জেসমিন আকতার এবং পশ্চিম কদলপুর গ্রামের আনোয়ার মিয়ার দ্বিতীয় কন্যা। ৫ বছর আগে রমজান আলীর সঙ্গে জেসমিন আকতারের বিয়ে হয়। এ ছাড়াও তাদের একটি মেয়ে ছিল।

হাসপাতা‌লের ব্যবস্থাপনা প‌রিচালক ডা. খাজা মো. হো‌সেন কাওসার রিপন জানান, সফল অপারেশনের মাধ্যমে এক গৃহবধূর ৪টি সন্তান ভূমিষ্ঠ হয়েছে। আমাদের হাসপাতালের অভিজ্ঞ তিনজন চিকিৎসকের মাধ্যমে এ অপারেশন সফল হয়েছে। বর্তমানে ২টি বাচ্চা আমাদের হাসপাতালে রয়েছে এবং ২টি বাচ্চাকে চমেক হাসপাতালের ইনকিউবিটরে রাখা হয়েছে। তবে সবাই সুস্থ রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা