,

বিশ্বে পারমাণবিক অস্ত্রে এগিয়ে রাশিয়া

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের পারমাণবিক শক্তিধর নয়টি দেশের মধ্যে পরমাণু অস্ত্রের সংখ্যার দিকে দিয়ে সবচেয়ে বেশি অস্ত্র রয়েছে রাশিয়াতে।

বিশ্বের নয়টি দেশের কাছে মোট ১৪ হাজার ৯০০টি পারমাণবিক অস্ত্র রয়েছে। এর ৯৩ শতাংশই রয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের হাতে।

ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টের বরাত দিয়ে এশিয়া নিউজ নেটওয়ার্কের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিশ্বে মোট ১৪ হাজার ৯০০টি পারমাণবিক অস্ত্রের মধ্যে রাশিয়ার হাত রয়েছে সাত হাজার অস্ত্র। আর যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে ছয় হাজার ৮০০টি। এছাড়া ফ্রান্সের কাছে রয়েছে ৩০০টি, চীনের কাছে ২৬০, যুক্তরাজ্যের ২১৫, পাকিস্তানের ১২০, ভারতের ১২০, ইসরায়েলের ৮০ ও উত্তর কোরিয়ার কাছে আছে ১০টি পারমাণবিক অস্ত্র রয়েছে।

পারমাণবিক অস্ত্র বিরতিকরণ চুক্তিতে স্বাক্ষর করা দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স ও যুক্তরাজ্য। ইসরায়েল তার পারমাণবিক কর্মসূচির বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। তবে বিশ্বে পারমাণবিক অস্ত্রের সংখ্যা প্রকাশিত তথ্যের চেয়েও অনেক বেশি বলে ধারণা সংশ্লিষ্টদের।

স্টকহোম ইন্টারন্যাশনাল পিউ রিসার্চ ইনস্টিটিউটের একটি প্রতিবেদনে বলা হয়েছে, এই নয়টি দেশের কাছে মোট ১৫ হাজার ৩৯৫টি পারমাণবিক অস্ত্র রয়েছে। এর আগে ২০১৫ সালে বলা হয়েছিল, ওই নয়টি দেশে ১৫ হাজার ৮৫০টি পারমাণবিক অস্ত্র রয়েছে।

সবার আগে যুক্তরাষ্ট্র ১৯৪৫ সালে পারমাণবিক অস্ত্র তৈরি করে। ১৯৪৯ সালে রাশিয়া এই অস্ত্র তৈরি করতে সক্ষম হয়। পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হওয়া সর্বশেষ দেশ হলো উত্তর কোরিয়া। দেশটি ২০০৬ সালে পারমাণবিক অস্ত্রের সফল পরীক্ষা চালায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে