,

নাসিরনগরে ইসকনের মন্দির থেকে মূর্তি চুরি

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : নাসিরনগরের একটি মন্দির থেকে মূর্তি চুরির ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাত উপজেলার ফান্দাউক ইউনিয়নের ফান্দাউক গ্রামের শ্রী শ্রী গোপীনাথ জিউ মন্দিরে (ইসকন) এ ঘটনা ঘটে। মন্দিরের সেবায়েত গৌরাঙ্গ চন্দ্র সাহা জানান, রাত সাড়ে ১০টার দিকে তিনিসহ মন্দিরের সবাই ঘুমিয়ে পড়েন। এর পর রাত সাড়ে ৩টার দিক ঘুম থেকে উঠে মন্দিরে ঢুকতে গিয়ে দেখেন সবকটি তালা কাটা অবস্থায় পড়ে রয়েছে। এর পর মন্দিরের ভেতরে গিয়ে দেখেন পাঁচটি পিতলের ও ৬৫ বছরের পুরনো একটি কালো পাথরের মূর্তি নেই। এছাড়া মন্দিরের হারমোনিয়াম-করতাল ও দানবাক্সে থাকা দেড় হাজার টাকা দুর্বৃত্তরা চুরি করে নিয়ে গেছে।পরে বিষয়টি প্রশাসনের লোকজনকে জানানা হয়। এ ঘটনায় মন্দিরের পুরোহিত গৌরাঙ্গ চন্দ্র সাহা বাদি হয়ে নাসিরনগর থানায় এজাহার দায়ের করেছেন। ঘটনার সংবাদ পেয়ে পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম,উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ লিয়াকত আলী ও থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর ঘটনাস্থ পরিদর্শন করেছেন।

নাসিরনগর থানা পুলিশের অফিসার ইনচাজ (ওসি) আবু জাফর বলেন, “চুরি যাওয়া মূর্তিসহ অন্যান্য জিনিসপত্র উদ্ধারের চেষ্টা চলছে।”

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে