,

মেসির জোড়া গোলে সহজ জয় পেল বার্সেলোনা

news-image

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির দুর্দান্ত নৈপুণ্যে নিজেদের মাঠে সেল্টা ভিগোকে ৫-০ ব্যবধানে হারালো বার্সেলোনা। দলের হয়ে মেসি একাই করেন দুই গোল। আর নেইমার, ইভান রাকিটিচ ও স্যামুয়েল উমতিতি একটি করে গোল করেন ।

লা লিগায় শনিবার রাতে ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে সেল্টাকে আতিথিয়েতা জানায় বার্সা। তবে ম্যাচের শুরু থেকেই নিজেদের আধিপত্য বিস্তার করে রাখেন কাতালানরা। এ জয়ের ফলে রিয়াল মাদ্রিদ থেকে এক ম্যাচ বেশি খেলে নিজেদের শীর্ষস্থান ধরে রাখলো বার্সেলোনা।

এদিন খেলার ২৪ মিনিটের মাথায় মেসির গোলে ১-০ গোলের লিড পায় বার্সা। এরপর গোল ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সা।

ম্যাচের দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে স্বাগতিকরা। ৫৭ মিনিটে ডি বক্সে গোল করেন ক্রোয়েশিয়ান এ মিডফিল্ডার রাকিটিচ। এরপর ম্যাচের ৬১ মিনিটে বার্সার চতুর্থ গোলটি করেন ফ্রেঞ্চ ডিফেন্ডার উমতিতি। আর তিন মিনিট পরেই সেল্টার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন মেসি। খেলার বাকি সময় আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত ৫-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সা।

এ জয়ের ফলে ২৬ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষেই রইল বার্সা। এক ম্যাচ কম খেলে ৫৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রিয়াল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা