,

ভারতে জেহাদিদের নির্মূল করতে জাতিসংঘের কাছে অভিযোগ

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :ভারতে যেভাবে জেহাদিদের সংখ্যা প্রতিদিন বাড়ছে, এখনই কড়া পদক্ষেপ না করলে ভবিষ্যতে বিশ্ববাসী চরম বিপদে পড়বে দেশটি। এবার বিষয়টা নিয়ে জাতিসংর্ঘের কাছে অভিযোগ তুলল ভারতের বিশ্ব হিন্দু পরিষদ। সমস্যার অন্যতম সমাধান হিসাবে বিশ্বজুড়ে এক অভিন্ন জন্মনিয়ন্ত্রণ বিধি গড়ে তোলারও দাবি জানাল ওই হিন্দুত্ববাদী সংগঠনটি। খবর সংবাদ প্রতিদিনের।

খবরে পিউ রিসার্চ সেন্টার নামে একটি মার্কিন থিঙ্কট্যাঙ্ক এর বরাত দেয়ে এক প্রতিবেদনে এই ঘটনাটি তুলে ধরেছে। প্রতিবেদনে বিশ্ব হিন্দু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সুরেন্দ্র জৈন বলেছেন, “মুসলিমদের জনসংখ্যা বেড়ে ২৩ শতাংশ হওয়ায় গভীর সংকটের মুখে বিশ্ব। জেহাদি সন্ত্রাসের থাবায় জর্জরিত গোটা দুনিয়া। এখনই এই সমস্যার মোকাবিলা না করলে ২০৫০ সালে যখন মুসলিমদের জনসংখ্যা বেড়ে ৩০ শতাংশ হবে, তখন খুব দেরি হয়ে যাবে। ”

তিনি আরও বলেছেন, “অন্যান্য অ-মুসলিম দেশগুলির তুলনায় ভারতের পরিস্থিতি বিশেষ সঙ্কটজনক৷ আমরা বিশ্বাস করি, শুধুমাত্র সেনা নামিয়ে জেহাদি সমস্যা মিটবে না৷ একেবারে গোড়া থেকে এই সন্ত্রাসকে নির্মূল করতে হবে৷” ওই রিপোর্টে তিনি এও দাবি করেছেন, আহামী ২০৫০ সালের মধ্যে ভারতে মুসলিমদের সংখ্যা অন্যান্য সব দেশকে ছাপিয়ে যাবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা