,

ট্রাম্পের বিপরীতে নির্বাচন করবেন অপরাহ

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :আমেরিকায় প্রেসিডেন্টের আসনে ডোনাল্ড ট্রাম্প আসার পর থেকে থেকে লেগেই আছে একের পর এক বিতর্ক। তাই পরবর্তী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিপরীতে প্রার্থী হিসেবে কাকে দেখা যাবে তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জল্পনা। অনেকেই মনে করছেন যে আগামী ২০২০ নির্বাচনে ট্রাম্পের বিপরীতে দেখা যেতে চলেছে টেলিভিশন উপস্থাপক অপরাহ উইনফ্রেকে।

অপরাহ উইনফ্রে অবশ্য এখন অবধি এবিষয়ে নিজে কিছু ঘোষোনা করেননি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তাকে জিজ্ঞাসা করা হয় যে হোয়াইট হাউসের জন্য তিনি লড়ার কথা চিন্তা করছেন কি না। উত্তরে অপরাহ জানান, “আমি এখন এই নিয়ে কোনও সম্ভাবনা দেখিনি। কিন্তু আমি শধু চিন্তা করছি”। এই মন্তব্য থেকেই বোঝা যায় যে উপস্থাপিকার প্রেসিডেন্ট আসনের লড়াইয়ে প্রার্থী হওয়ার কথা উড়িয়ে দেয়া যায় না।
আমেরিকার শেষ প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক হিলারি ক্লিন্টনের পাশে ছিলেন অপরাহ। এছাড়া এর আগেও একটি নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে সমর্থন করেন অপরাহ। ডোনাল্ড ট্রাম্প কোনো সরকারি কাজের সঙ্গে যুক্ত ছিলেন না। তাই এই প্রসঙ্গে অপরাহ বলেন, “আমি আগে ভেবেছিলাম আমার তো কোনো সরকারি অভিজ্ঞতা নেই। আমি তেমন কিছু জানিও না। কিন্তু এখন আমি চিন্তা করছি”।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা