,

চলন্ত বিমানে যাত্রীর মৃত্যু হলে যা করা হয়

news-image

অনলাইন ডেস্ক : দেশের বাইরে যেতে হলেই বিমান ছাড়া বিকল্প নেই। মাঝ আকাশে ভ্রমণের সময় দু’একজন যাত্রীর মৃত্যু ঘটতেই পারে। তখন কী করা হয়?

আমরা জানি প্রতি বছর হাজার হাজার মানুষ বিমানে সফর করেন। এসব হাজার হাজার যাত্রীদের মধ্যে দু’একজনের মৃত্যু মাঝ আকাশে হতেই পারে। জানা গেছে, বেশ কিছু বিমানের নকশা এমনভাবে করা হয়েছে, যাতে একটি মৃতদেহ তার কোনও এক স্থানে ভালোমতো শুইয়ে রাখা যায়। যতোক্ষণ না পর্যন্ত বিমানটি অবতরণ করছে, ততক্ষণ সেখানেই রেখে দেওয়া হয় মৃতদেহটিকে।

তবে এই বিষয়টি যাত্রীদের কাছে মোটেও সহনীয় বিষয় নয়। তাই বেশ কিছু বিমান সংস্থা ভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। সিঙ্গাপুর এয়ার লাইন্সের বেশ কিছু বিমানে মৃতদেহ রাখার জন্য বিশেষ লকারের ব্যবস্থা করা হয়ে থাকে। অন্যান্য বিমানে যতোটা পারা যায় লোকচক্ষুর অন্তরালে রাখা হয় মৃতদেহটিকে।

এখন প্রশ্ন আসতে পারে মাঝ-আকাশে বিমান কর্মীরা তাহলে কী করেন কারোর আকস্মিক মৃত্যুতে? কেউ অসুস্থ হয়ে পড়লে বিমানে ফার্স্ট এইড পরিসেবা সব বিমানেই থাকে। প্রায় সব বিমান কর্মীই প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে থাকেন। তারপরও যদি অতিরিক্ত চিকিৎসা পরিসেবার দরকার পড়ে, তাহলে বিমানকে নিকটতম যে কোনো বিমানবন্দরে জরুরি অবতরণ করাতে হয়। একথা অবশ্য আমাদের সকলের জানা।

তবে সত্যিই যদি কেউ উড়ন্ত অবস্থাতেই বিমানে মারা যান, তাহলে তার দেহকে যতো তাড়াতাড়ি সম্ভব অন্য যাত্রীদের থেকে দূরে রাখার ব্যবস্থা নিয়ে থাকে বেশিরভাগ বিমান সংস্থাই। বিশেষ করে বিজনেস ক্লাসে বেশিরভাগ সময় ফাঁকা জায়গা থাকে। সেখানেই ব্যবস্থা করা হয় মৃতদেহ রাখার জন্য।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা