,

আড়াই লাখ বছর আগেও পৃথিবীতে ভিনগ্রহীর অস্তিত্ব!

news-image

অনলাইন ডেস্ক : ভিনগ্রহীদের নিয়ে নানা গবেষণা করা হচ্ছে দীর্ঘদিন ধরে। ভিনগ্রহীদের পৃথিবীতে আগমন নিয়েও রয়েছে নানা প্রশ্ন। এবার গবষকরা বলেছেন, ভিনগ্রহীরা পৃথিবীতে এসেছিলো আড়াই লাখ বছর আগে!

এই প্রশ্ন আজকের নয়, এই প্রশ্ন বহু দিনের বহু যুগের! ভিনগ্রহের বাসিন্দারা কি উইএফও চড়ে আমাদের পৃথিবীতে আসলেও এসেছিলো? তারা কি বন্ধুত্ব করতে চায় আমাদের সঙ্গে? এ প্রশ্নগুলোর উত্তর জানার জন্য গবেষণা কম হয়নি। কোটি কোটি ডলার খরচ করে বড় বড় অনেক গবেষণাগারও হয়েছে।

সম্প্রতি, রোমানিয়ায় অ্যালুমিনিয়াম নির্মিত একটি বস্তুকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অনলাইন সাইটে প্রকাশিত খবরে দেখা যায়, বস্তুটি পাওয়া যায ১৯৭৩ সালে। তবে এতো বছর ধরে এটিকে রাখা হয় লোকচক্ষুর আড়ালেই। দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার পর যে তথ্য বেরিয়ে এসেছে, তা থেকেই সৃষ্টি হয়েছে এক বিস্ময়ের। পরীক্ষায় দেখা গেছে যে, বস্তুটি ৯০ শতাংশ অ্যালুমিনিয়াম এবং ১২টি ধাতুর সমন্বয়ে গঠিত। বস্তুটি আড়াই লক্ষ বছরের পুরনো।

এখান থেকেই কৌতূহল সৃষ্টি হয়েছে। আড়াই লক্ষ বছর পূর্বে মানুষ মেটালিক অ্যালুমিনিয়ামের কথা ভাবতেও পারতো না। মানব সভ্যতা এই মেটালিকের সঙ্গে পরিচিত হয় কম বেশি বড় জোর ২শ’ বছর পূর্বে। তবে আড়াই লক্ষ বছর পূর্বে ওই ধাতব বস্তু পৃথিবীতে এলো কীভাবে? এ প্রশ্ন আসছে।

যদি ধরে নেওয়া যায় জিনিসটি কোনো মানুষের দ্বারা তৈরি হয়নি, তাহলে তা এসেছে পৃথিবীর বাইরে এবং সেখানকারই কোনো বাসিন্দার সঙ্গেই। ১৯৭৩ সালে মধ্য রোমানিয়ার ম্যুরে নদীর তীরে খননকার্য চালানোর সময় মাটির ১০ মিটার গভীরে ৩টি বস্তু পাওয়া যায়।

বস্তুগুলির গঠন ছিলো যথেষ্ট অস্বাভাবিক। প্রত্নতাত্ত্বিকরা প্রথমে ভেবেছিলেন, এগুলো এক ধরনের ফসিল। সেগুলো পরীক্ষার পরে দেখা যায়, ৩টি বস্তুর মধ্যে দু’টি কোনো স্তন্যপায়ী প্রাণির ফসিল, যারা ১০ হাজার হতে ৮০ হাজার বছর পূর্বেই বিলুপ্ত হয়েছে। তবে তৃতীয় বস্তুটি পরীক্ষা করতে গিয়ে উঠে আসে এই চাঞ্চল্যকর তথ্যটি! তবে গবেষকরা এখনও তাদের গবেষণা অব্যাহত রেখেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে