,

সকল শিক্ষা প্রতিষ্ঠানে কাবাডিকে ছড়িয়ে দিতে হবে  : হাবিবুর রহমান

news-image

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক (সংস্থাপন) হাবিবুর রহমান বিপিএম (বার) বলেছেন, বর্তমান ক্রীড়াবান্ধব সরকার জাতীয় খেলা কাবাডিকে শীর্ষ অবস্থানে নিয়ে যেতে চায়। সরকার কাবাডি ফেডারেশনকে নির্দেশ দিয়েছে গ্রামে-গঞ্জে দেশের সকল স্থানে, সকল শিক্ষা প্রতিষ্ঠানে কাবাডিকে ছড়িয়ে দিতে।

শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের প্লেগ্রাউন্ডে (বোর্ডিং মাঠ) আয়োজিত কাবাডি লীগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা পুলিশ যৌথভাবে এ কাবাডি লীগের আয়োজন করেছে।

হাবিবুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাবাডিকে যে পর্যায়ে নিতে চান তার সূচনা ব্রাহ্মণবাড়িয়ার এ কাবাডি লীগের মধ্য দিয়ে হয়েছে। প্রধানমন্ত্রী শুধু কাবাডিই নয়, সব ধরনের খেলাকে সমান গুরুত্ব দিয়ে থাকেন।

জাতীয় খেলা কাবাডির হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাবাডি খেলায় বাংলাদেশ যেন ভালো ফলাফল বয়ে আনতে পারে সেজন্য সরকার সব ধরনের ব্যবস্থা করবে বলেও উল্লেখ করেন তিনি।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী আলোচনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ।

কাবাডি লীগে জেলার বিভিন্ন উপজেলা থেকে ৮টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বনাম বিজয়নগর উপজেলার খেলোয়াড়বৃন্দ অংশগ্রহণ করেন। উদ্বোধনী খেলায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ৬ পয়েন্টের ব্যবধানে বিজয়নগর উপজেলাকে পরাজিত করে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের