,

ব্রাহ্মণবাড়িয়ায় কাবাডি লীগ উদ্বোধন

news-image

আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও জেলা পুলিশের সহযোগিতায় শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে গ্রাম বাংলার লোকজ ঐতিহ্য কাবাডি লীগ শুরু হয়েছে। শনিবার বিকেলে স্থানীয় অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয় বোর্ডিং মাঠে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারন সম্পাদক বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি(সংস্থাপন) হাবিবুর রহমান। জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র নায়ার কবির, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার, সদর উপজেলা চেযারম্যান জাহাঙ্গির আলম। উদ্বোধনী খেলায় সদর উপজেলা দল বনাম বিজয়নগর উপজেলা দল অংশ নেয়। ৩১ পয়েন্ট পেয়ে সদর উপজেলা দল জয়লাভ করে। লীগে জেলার ৯টি উপজেলার ৯টি দল অংশগ্রহন করছে । বিপুল সংখ্যক দর্শক খেলা উপভোগ করেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের