,

কাল থেকে মেয়াদোত্তীর্ণ গাড়ির বিরুদ্ধে অভিযান

news-image

রাজধানী ঢাকায় ২০ বছরের বেশি পুরানো এবং মেয়াদোত্তীর্ণ গাড়ির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের সাঁড়াশি অভিযান শুরু হচ্ছে। পাশাপাশি চালকদের ড্রাইভিং লাইসেন্স ও তাদের শিক্ষাগত যোগ্যতাও যাচাই করা হবে।

রোববার থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নেতৃত্বে বিআরটিএ, ডিএমপি ও জেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান শুরু করবে। সকাল ১০টায় ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন নগর ভবনের সামনে থেকে এ কার্যক্রমের উদ্বোধন করবেন।
গত ১৫ ফেব্রুয়ারি নগরভবনে বিআরটিএ, ডিএমপি ও জেলা প্রশাসনের সঙ্গে যৌথভাবে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় ডিএসসিসি মেয়র এ সিদ্ধান্ত নেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী অভিযানে নেতৃত্ব দেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। এতে সহযোগিতা করবে ঢাকা মহানগর পুলিশ, বিআরটিএ ও ঢাকা জেলা প্রশাসন।

সভায় জানানো হয়, প্রাথমিকভাবে আজিমপুর, গুলিস্তান, মতিঝিল, পল্টন ও পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক এলাকায় অভিযান পরিচালনা করা হবে। সভা শেষে মেয়র সাঈদ খোকন সাংবাদিকদের জানিয়েছিলেন, ‘২০ বছরের বেশি সময় ধরে চলাচলকারী বাস রাজধানীতে চলতে দেয়া হবে না। বিআরটিএ, পুলিশ ও ঢাকা জেলা প্রশাসন এ ব্যাপারে একমত পোষণ করেছে।’

মেয়র সাঈদ খোকন বলেন, আইন অনুযায়ী গাড়ি চালকদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ন্যূনতম অষ্টম শ্রেণি। এবারের অভিযানে চালকের শিক্ষাগত যোগ্যতাও যাচাই করা হবে। যাদের এ যোগ্যতা থাকবে না তাদের রাজধানীতে গাড়ি চালাতে দেয়া হবে না। মতিঝিল, গুলিস্তান ও পল্টন এলাকায় যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধ, স্টাফ বাস নির্ধারিত জায়গায় রাখা ও অপ্রাপ্ত বয়স্কদের গাড়ি চালানো বন্ধ করা হবে।

তিনি জানান, মতিঝিল-দিলকুশায় যেখানে সেখানে গাড়ি রাখা যাবে না। যারা সড়কে গাড়ি রাখবেন তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের