,

মালদ্বীপে সৌদির দ্বীপ কেনার খবরে দুশ্চিন্তায় ভারত

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :ভারতের দক্ষিণ সীমান্তের দ্বীপ-রাষ্ট্র মালদ্বীপের সাম্প্রতিক একটি সিদ্ধান্তে চিন্তার ভাঁজ ভারতের কপালে। জানা যায়, সৌদি আরবের কাছে একটি দ্বীপ বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালদ্বীপ। ফাফু নামের ওই দ্বীপটি মালদ্বীপের বিখ্যাত ২৬টি রিং দ্বীপের একটি।

দ্বীপ কেনার বিষয়টি খতিয়ে দেখতে সম্প্রতি মালদ্বীপ সফরে যাচ্ছেন সৌদি আরবের রাজা সলমন বিন আবদুল্লাজিজ অল সৌদ। মালদ্বীপের প্রাক্তন বিদেশমন্ত্রী আহমেদ নাসিম জানিয়েছেন, ‘আগে বিদেশিরা মালদ্বীপে জমি কিনতে পারত না। কিন্তু ২০১৫-র একটি আইনে সেই নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এখন তা বৈধ। ‘

কিন্তু মালদ্বীপের এই সিদ্ধান্ত ভারতের কাছে উদ্বেগের কারণ হয়ে দাড়িয়েছে। ঘনঘন বিদেশসফরে গেলেও এখনও পর্যন্ত প্রতিবেশী দেশ মালদ্বীপে পা রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে দেশের এত কাছে সৌদি আরব দ্বীপ কিনলে শীঘ্রই মালদ্বীপ সফরে যাবেন মোদী, এমনটাই মনে করছেন কূটনীতিক মহল।

এতদিন পর্যন্ত ফাফু নামের ওই দ্বীপটির সঙ্গে ৪১ বছরের একটি বন্ড ছিল ইরানের। তবে এই মুহূর্তে এই দ্বীপের ৩০০ জন পড়ুয়াকে স্কলারশিপ দেয় সৌদি। তার মধ্যে ৭০ শতাংশই ওয়াহাবি মতাদর্শের মানুষ। এমনকী এখানকার মাদ্রাসাগুলিতেও সৌদির শিক্ষকরা শিক্ষা দান করেন। মালদ্বীপ প্রশাসন সূত্রে দাবি, ওয়াহাবি মতাবলম্বী মানুষদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে