,

প্লেনের উড্ডয়ন থামাল ইঁদুর

news-image

অনলাইন ডেস্ক : যাত্রীরা সব নিজেদের আসনে, পাইলটও ককপিটে এবং কেবিন ক্রু রাও উঠে গিয়েছেন প্লেনে। তবুও টেক অফ করতে পারল না ব্রিটিশ এয়ারওয়েজের উড়োজাহাজ।

কারণ, কেউ একজন প্লেনে একটি ইঁদুর দেখতে পেয়েছে। অনেক চেষ্টার পরেও কর্মীরা তাকে বের করতে পারল না। ইঁদুর নিয়ে আকাশে উড়লে যেকোন মুহূর্তে বিপদ ঘনিয়ে আসতে পারে একারণে পাইলটও ঝুঁকি নিতে পারলেন না।

এমন সময়ে এক রসিক বিমান ক্রু হাতে নিলেন মাইক। তিনি বলে উঠলেন, ‘এক ক্ষুদে যাত্রী উঠে গিয়েছে প্লেনে। সে আর কেউ নয়— একটা ইঁদুর। কিন্তু সে সম্ভবত যুক্তরাষ্ট্রে পৌঁছতে পারবেন না। কারণ সঠিক পাসপোর্ট ছাড়া সেটা তো অসম্ভব। আর সে যেহেতু বিমান থেকে নামতে রাজি না হয়ে বিমানে কোথাও লুকিয়ে আছে তাই আমাদের আরেকটি প্লেনে চড়তে হবে। এজন্য ফ্লাইট ঘণ্টা চারেক দেরী হবে।’

ঘটনাটি সম্প্রতি ঘটেছে ব্রিটিশ এয়ারওয়েজের লন্ডনের হিথ্রো থেকে যুক্তরাষ্ট্রের সান ফ্রানসিসকো অভিমুখী ফ্লাইটে। তবে এই বিলম্বের জন্য যাত্রীরা মোটেও ক্ষুব্ধ হননি। পরে বিমান সংস্থার পক্ষ থেকে ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে ওই ‘অনিচ্ছাকৃত বিলম্বের’ জন্য। দ্য ইন্ডিপেন্ডেন্ট

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা