,

‘বাংলাদেশে আল-কায়েদা বা আইএসের কোনো অস্তিত্ব নেই’

news-image

ভোলা প্রতিনিধি : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বাংলাদেশের মানুষ ধার্মিক হতে পারে কিন্তু ধর্মান্ধ নয়। এখানকার মানুষ জঙ্গিবাদ সন্ত্রাস পছন্দ করে না। কাজেই আমাদের দেশে আল কায়েদা বা আইএসের কোনো অস্তিত্ব নেই। যেগুলো ছিল ও আছে সেগুলো আমাদের দেশেরই তৈরি কিছু সন্ত্রাসী-জঙ্গি বাহিনী। যা-কিনা আমাদের নিরাপত্তা বাহিনী যথার্থভাবেই দমন করতে পেরেছে।’

শনিবার ভোলার চরফ্যাশন সরকারি কলেজ মাঠে এক সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পরিবহন শ্রমিকদের সাম্প্রতিক আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা অযৌক্তিক অযথা আন্দোলন ছিল। আদালত যে রায় দিয়েছে তারা এর বিরুদ্ধে উচ্চতর আদালতে যেতে পারতো। এর পেছনে যদি কারো উদ্দেশ্য থাকে বা কেউ করিয়ে থাকে তাহলে আমাদের গোয়েন্দা সংস্থা আছে দেখবে। কিন্তু আমরা কাউকে অযথা হয়রানি করবো না।’

এতে চরফ্যাশন সরকারি কলেজের অধ্যক্ষ কায়সা আহমেদ দুলাল সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন- স্থানীয় সংসদ সদস্য, পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, বরিশাল রেঞ্জের ডিআইজিপি শেখ মুহম্মদ মারুফ হাসান, ভোলা জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন ও পুলিশ সুপার মোকতার হোসেন প্রমুখ।

পরে মন্ত্রী চরফ্যাসন সরকারি কলেজের নব নির্মিত চারতলা একাডেমিক ভবন এবং বিচ্ছিন্ন দ্বীপ ঢালচর ও কুকরি মুকরিতে দুইটি পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্বোধন করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা