,

টানা সপ্তম সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

news-image

স্পোর্টস ডেস্ক : কাগিসো রাবাদা তাঁর গতি নিয়ে ঝাঁপিয়ে পড়লেন নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের ওপর। বল হাতে ইমরান তাহির হয়ে গেলেন ভীষণ কিপটে। বোলারদের দারুণ সঙ্গ দিলেন ফিল্ডাররাও। নিউজিল্যান্ডকে ১৪৯ রানে গুটিয়ে দিয়ে সহজ জয়ের পথটা তৈরিই ছিল। বাকি কাজটা সারলেন ব্যাটসম্যানরা। অকল্যান্ডের ইডেন পার্কে কিউদের ৬ উইকেটে হারিয়ে ৫ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। এ নিয়ে টানা সাতটি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা।

টসে জিতে ব্যাটিংয়ে পাঠিয়ে নিউজিল্যান্ডকে শুরু থেকেই চাপের মধ্যে ফেলে দেয় দক্ষিণ আফ্রিকা। আগের ম্যাচে ১৮০ রানে অপরাজিত মার্টিন গাপটিলকে খুব তাড়াতাড়িই ফিরিয়ে দেন রাবাদা। দলের রান ১০০ হতে না হতেই একে একে ফিরে যান কেন উইলিয়ামসন, ডিন ব্রাউনলি, রস টেলর লুক রনকি ও জিমি নিশাম। ৮৭ রানে ৬ উইকেট হারিয়ে পথ হারিয়ে ফেলা নিউজিল্যান্ড শেষ পর্যন্ত আর ঘুরে দাঁড়াতে পারেনি। সপ্তম উইকেটে স্যান্টনার ও কলিন ডি গ্র্যান্ডহোম ৪৫ রানের জুটি গড়ে নিউজিল্যান্ডকে কিছুটা আশা দিলেও সেটি দীর্ঘস্থায়ী হয়নি। স্যান্টনার আউট হন ২৪ রানে, গ্র্যান্ডহোম ৩২ রানে। শেষের তিন ব্যাটসম্যান টিম সাউদি, জিতান প্যাটেল ও ট্রেন্ট বোল্ট কিছুই করতে পারেননি। সাউদি ৬ রান করলেও প্যাটেল ও বোল্ট আউট হন শূন্য রানেই।

ইমরান তাহির ১০ ওভার বল করে মাত্র ১৪ রান দিয়ে তুলে নেন ২ উইকেট। ১০ ওভার বল করে কোনো দক্ষিণ আফ্রিকান স্পিনারের সবচেয়ে কৃপণ বোলিংয়ের রেকর্ড এটি। রাবাদা ২৫ রানে নিয়েছেন ৩ উইকেট, ২ উইকেট আন্দিলে ফিকোয়াওর।

১৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার শুরুটাও ভালো হয়নি। ৪৮ রানে ৩ উইকেট হারিয়ে বেশ বিপদেই পড়ে গিয়েছিল তারা। তবে ফাফ ডু প্লেসির ফিফটি (৫১*) আর ডেভিড মিলারের ৪৫ রানে লক্ষ্যটা ৩২.২ ওভারেই পেরিয়ে যায় তারা। অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স করেন ২৩ রান।

নিউজিল্যান্ডের পক্ষে ২৬ রানে ২ উইকেট নিয়েছেন জিতান প্যাটেল। একটি করে উইকেট গ্র্যান্ডহোম ও নিশামের। সূত্র: ক্রিকইনফো।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১