,

ব্রাহ্মণবাড়িয়ায় ২ হাজার অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান

news-image

নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গরীব-অহসায় রোগীদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রসুল্লাবাদ ইউনিয়নের কালঘড়া গ্রামের কৃতি সন্তান ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের কনসালটেন্ট (শিশু) মোঃ মনির হোসেনের উদ্যোগে কালঘড়া হাফিজ উল্লাহ উচ্চ বিদ্যালয়ে প্রায় দুই হাজার রোগীর মাঝে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নবীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ ইউনূস আলী।

কালঘড়া হাফিজ উল্লাহ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডাক্তার সুলতান আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন, রসুল্লাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর, প্রফেসর ডা. এ.কে.এম শরীফুল ইসলাম, ডাক্তার মো. মনির হোসেন ও হাফিজ উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইয়ার হোসেন।
পরে আলোচনা শেষে ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসক নবীনগর উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত দুই হাজার গরীব ও অসহায় রোগীর মাঝে স্বাস্থ্য সেবা প্রদান করেন। এছাড়াও রোগীদের মাঝে বিনামূল্য ওষুধ বিতরণ করা হয়।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে