,

পিএসএল ফাইনাল থেকে ছিটকে গেলেন আফ্রিদি

news-image

স্পোর্টস ডেস্ক : তার দল পেশাওয়ার জালমি নিশ্চিত করেছে ফাইনাল, অথচ শিরোপা নির্ধারনী ম্যাচে খেলতে পারবেন না শহীদ আফ্রিদি। হাতের চোট পাকিস্তানি অলরাউন্ডারকে ছিটকে দিয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল থেকে।

শুক্রবার রাতে করাচি কিংসকে ২৪ রানে হারিয়ে পিএসএল ফাইনাল নিশ্চিত করেছে পেশাওয়ার। কামরান আকমলের ৬৫ বলে ১০৪ রানের বিধ্বংসী ইনিংসের ওপর ভর দিয়ে পেশাওয়ার ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে করে ১৮১ রান। জবাবে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৭ রানের বেশি করতে পারেনি করাচি। দলের জয়ের পথে খুব একটা অবদান রাখতে না পারলেও ফাইনালের জন্য মুখিয়ে ছিলেন আফ্রিদি।

পেশাওয়ারের প্লে অফ ম্যাচের আগেই ঘরের মাঠে ফাইনাল খেলার স্বপ্নের কথা জানিয়েছিলেন আফ্রিদি। নিরাপত্তা শঙ্কা থাকলেও পাকিস্তান ক্রিকেট বোর্ড (ফাইনাল) লাহোরেই আয়োজন করতে যাচ্ছে ফাইনাল। তাই আফ্রিদি মুখিয়ে ছিলেন ম্যাচটি জন্য। কিন্তু তার সব স্বপ্নকে মাটি করে দিল চোট।

তৃতীয় কোয়ালিফাইয়ার ম্যাচে কিয়েরন পোলার্ডের ক্যাচ ধরতে গিয়ে ডান হাতে আঘাত পান আফ্রিদি। আঘাত এতটাই গুরুতর ছিল যে ৩৭ বছর বয়সী এই অলরাউন্ডারের হাতে সেলাই পড়েছে ১২টি। যাতে কোয়েটা গ্ল্যাডিয়েটরসের বিপক্ষে ফাইনাল ম্যাচ থেকে ছিটকে গেছেন আফ্রিদি।

খবরটি তিনিই নিশ্চিত করেছেন এক ভিডিও বার্তায়, ‘সত্যি লাহোরে ঘরের মাঠের দর্শকদের সামনে পিএসএল ফাইনাল খেলার খুব ইচ্ছা ছিল আমার। কিন্তু কিছু বিষয় আছে যেগুলো আমাদের হাতে নেই। ডাক্তার আমাকে ১০ দিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।’ ক্রিকবাজ

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা