,

দ্বিতীয় টেস্টেও চাপে ভারত

news-image

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়েছে স্বাগতিক ভারত। লাঞ্চের আগে তারা ১০০ রান তুলতে পারেনি। উপরন্তু হারিয়েছে ২টি উইকেট। দুই উইকেটের একটি পেসার মিচেল স্টার্ক এবং আরেকটি স্পিনার নাথান লিওন দখল করেছেন। লাঞ্চের আগ পর্যন্ত এই দুটি উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৭২।

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে দলীয় ১১ রানেই প্রথম উইকেট হারায় কোহলি বাহিনী। মিচেল স্টার্কের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন অভিনব (০)। আউট হওয়ার আগে তিনি ৭টি বল মোকাবেলা করেছেন। অভিনবর বিদায়ের পর জুটি গড়ার চেষ্টা করেন ওপেনার লোকেশ রাহুল এবং চেতেশ্বর পুজারা। দ্বিতীয় উইকেটে দুজনে মিলে ৬১ রানের জুটি গড়ে ফেলেছিলেন। তবে এসময় ভারতীয় শিবিরে হানা দেয় স্পিন জুজু। নাথান লায়নের বলে পুজারার (১৭) সহজ ক্যাচ নেন পিটার হ্যান্ডসকম্ব। এই রিপোর্ট লেখা পর্যন্ত লোকেশ রাহুল ৪৮ রান নিয়ে ব্যাট করছেন।

প্রথম ম্যাচটি তিন দিনের মধ্যেই ৩৩৩ রানে জিতে নিয়েছিল অস্ট্রেলিয়া। ফলে চার ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে আছে সফরকারীরা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা