,

সাংবাদিক শিমুল হত্যা: ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার ১

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলায় তুফান (৩২) নামে সন্দেহভাজন আরো একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তুফান ওই এলাকার বাসিন্দা। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম শনিবার সকালে জানান, তুফান এজাহারভুক্ত আসামি নন। তবে ভিডিও ফুটেজ দেখে তাকে সন্দেহজনকভাবে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে এ হত্যা মামলায় ১৩ জনকে গ্রেফতার করা হলো।

২ ফেব্রুয়ারি ছাত্রলীগের একাংশের সঙ্গে পৌর মেয়র হালিমুল হক গ্রুপের সংঘর্ষ চলাকালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হন সমকালের সাংবাদিক শিমুল। পরদিন ৩ ফেব্রুয়ারি ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় ওইদিন রাতে নিহতের স্ত্রী নুরুন নাহার বেগম বাদী হয়ে মেয়র হালিমুল হক মিরু ও তার ভাইসহ ১৮ জনের নাম উল্লেখ এবং ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা