,

মসুলে রাসায়নিক অস্ত্র হামলা!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের মসুলে এক হামলায় ১২ জন আহত হওয়ার ঘটনায় ধারণা করা হচ্ছে, এটি রাসায়নিক হামলা ছিল। তা যদি হয়, তাহলে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএসের শক্ত ঘাঁটি বলে পরিচিত মসুলে এটাই হবে প্রথম রাসায়নিক অস্ত্র হামলা। আন্তর্জাতিক রেডক্রসের (আইসিআরসি) এক চিকিৎসক বলছেন, এতে ১২ জন বেসামরিক নাগরিক আহত হয়েছে। কারা এই হামলা চালিয়েছে, তা স্পষ্ট নয়।

বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, আহত ব্যক্তিদের মধ্যে ১১ বছরের ও এক মাসের শিশুও রয়েছে। আঘাতের ধরন দেখে আইসিআরসির চিকিৎসক বলছেন, রাসায়নিক অস্ত্র হামলায় এমন হতে পারে।

মসুলে পৃথক দুটি হামলায় আহত হয় বেসামরিক নাগরিকেরা। মসুলের পূর্বে ঘরবাড়ি লক্ষ্য করে মর্টার হামলা চালানো হয়। আহত ব্যক্তিরা বলছেন, সে সময় তাঁরা রাসায়নিক উপাদানের গন্ধ পেয়েছেন।

আইসিআরসির মধ্যপ্রাচ্য–বিষয়ক পরিচালক রবার্ট মারদিনি বলেন, আহত ব্যক্তিদের লক্ষণ দেখে রাসায়নিক অস্ত্র হামলা হয়েছে বলে সন্দেহ হয়। তাদের শরীরে ফোসকা, চোখের লালচে ভাব, বমি, কাশি ও চুলকানি দেখে এমনটাই মনে হয়। আন্তর্জাতিক আইন অনুসারে, রাসায়নিক অস্ত্রের ব্যবহার নিষিদ্ধ বলে তিনি জানান।

হামলার জন্য কারা দায়ী, তা জানা যায়নি। তবে মসুলের পশ্চিমাঞ্চল থেকে মর্টার হামলা হতে দেখা যায়। ওই অঞ্চল এখনো আইএসের দখলে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা