,

সিরীয় শান্তি আলোচনা ছিল বাস্তবধর্মী: জাতিসংঘ

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :পরিষ্কার কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে সিরিয়া বিষয়ক জাতিসংঘের একবছর ধরে চলা প্রথম দফার জেনেভা শান্তি আলোচনা। তবে জাতিসংঘের দাবি, আগের তুলনায় এবারের আলোচনা অনেক বেশি ইতিবাচক হয়েছে।

শুক্রবার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ দূত স্টিফান ডি মিস্তুরা বলেন, এবারের আলোচনা ছিল বাস্তবধর্মী এবং ভবিষ্যত আলোচনার জন্য এ বৈঠক থেকে ‘সুস্পষ্ট আলোচ্যসূচি’ বেরিয়ে এসেছে।

তিনি এ আলোচনাকে বর্ণনা করছেন এভাবে- ট্রেনটি প্রস্তুত রয়েছে, এটি এখন স্টেশনে অবস্থান করছে, ইঞ্জিনও গরম করা হচ্ছে, শুধু চালু হওয়ার অপেক্ষা। সব কিছুই প্রস্তুত, আমাদের শুধু এখন ইঞ্জিনটি চালু করে সামনে এগিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন।

আলোচনার বিষয়ে সিরিয়ার সরকারি পক্ষ কোনো মন্তব্য করেনি। তবে বিরোধী পক্ষের প্রধান আলোচক, নাসর আল হারিরি বলেন, আগের তুলনায় এই আলোচনায় অনেক ইতিবাচক দিক রয়েছে।

জাতিসংঘের মধ্যস্থতায় সিরিয়ার সরকার ও বিদ্রোহীদের মধ্যে এবারের বৈঠক ৯ দিন স্থায়ী হয়। এ আলোচনায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ও সাবেক নুসরা ফ্রন্ট ছাড়া সিরিয়ার সবগুলো বিরোধী পক্ষ অংশ নিয়েছে। সিরিয়ার সরকার আর জাতিসংঘ ছাড়াও আলোচনার টেবিলে ছিল রাশিয়া, তুরস্ক ও ইরান।

মার্চের শেষের দিকে আবার আলোচনায় বসতে সম্মত হয়েছে সব পক্ষ। মিস্তুরা বলেন, চলতি মাসেই দুই পক্ষের মধ্যে আরেকটি আলোচনা অনুষ্ঠিত হবে। সেখানে সরকার, একটি খসড়া সংবিধান, নির্বাচন আর সন্ত্রাসের মতো বিষয় আলোচনা হতে পারে।

এদিকে সিরিয়ার সামরিক বিষয়ে রাশিয়া, ইরান আর তুরস্কের মধ্যস্থতায় কাজাকিস্তানের আস্তানায় যে আরেকটি আলোচনা চলছে, সেটিও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, গত ১৫ ও ১৬ ফেব্রুয়ারি সিরিয়ার সরকার ও বিদ্রোহীদের প্রতিনিধিরা আস্তানায় বৈঠকে মিলিত হয়েছিলেন। ওই বৈঠকেই দু’পক্ষ জেনেভায় যেতে সম্মত হয়েছিল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে