,

নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকার ভাগ্য নির্ধারণী লড়াই আজ

news-image

 

স্পোর্টস ডেস্ক :আজ নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি শুরু হবে অকল্যান্ডের ইডেন পার্কে বাংলাদেশ সময় সকাল সাতটায়।

সিরিজটিতে এখন ২-২ সমতা রয়েছে। তাই শেষ ম্যাচটি সিরিজ নির্ধারণী ম্যাচে পরিণত হয়েছে। আজ যারা জিতবে তারাই সিরিজ জিতে নিবে।

সিরিজের প্রথম ম্যাচটি দক্ষিণ আফ্রিকা জিতে নিয়েছিল চার উইকেটে। দ্বিতীয় ম্যাচটিতে ছয় রানের জয় পেয়েছিল নিউজিল্যান্ড। তৃতীয় ম্যাচটিতে ১৫৯ রানের জয় পায় দক্ষিণ আফ্রিকা। আর চতুর্থ ম্যাচটি সাত উইকেটে জিতে নেয় কিউইরা।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এখন পর্যন্ত নয়টি ওয়ানডে সিরিজ খেলে দুইটিতে জয় পেয়েছে নিউজিল্যান্ড। প্রথম জয়টি ছিল ২০০৪ সালে ঘরের মাটিতে। আর দ্বিতীয় জয়টি ছিল ২০১৩ সালে বিদেশের মাটিতে।

নিউজিল্যান্ড একাদশ (সম্ভাব্য) : কেন উইলিয়ামসন (অধিনায়ক), লুকে রঞ্চি (উইকেটরক্ষক), মার্টিন গাপটিল, ডিন ব্রাউনলাই, রস টেইলর, জেমস নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, লকি ফার্গুসন/ম্যাট হেনরি এবং ট্রেন্ট বোল্ট।

দক্ষিণ আফ্রিকা একাদশ (সম্ভাব্য) : এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক),হাশিম আমলা, ফাফ ডু প্লেসিস, জেপি ডুমিনি, ডেভিড মিলার, ডোয়াইন প্রিটোরিয়াস, ওয়েনি পারনেল, আন্দিল ফেহলাকওয়াইও, কাগিসো রাবাদা এবং ইমরান তাহির।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা