,

স্বল্পোন্নত দেশগুলোতে আরও আর্থিক সহায়তার আহ্বান

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :স্বল্পোন্নত দেশগুলোকে আরও আর্থিক ও কারিগরি সহায়তা দিতে জাতিসংঘ উন্নয়নব্যবস্থার প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ‘অ্যাজেন্ডা ২০৩০-এর সমন্বিত বাস্তবায়ন: স্বল্পোন্নত ও স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ, উন্নয়নশীল ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র এবং যুদ্ধাবস্থা থেকে উত্তরণশীল দেশ জাতিসংঘ উন্নয়নব্যবস্থার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল মান্নান এই আহ্বান জানান।

প্রতিমন্ত্রী আরও বলেন, উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন-প্রচেষ্টায় সহযোগিতার ক্ষেত্রে জাতিসংঘের সহযোগিতামূলক কর্মকাণ্ড যথেষ্ট নয়। স্বল্পোন্নত দেশগুলোতে টেকসই উন্নয়ন লক্ষ্যগুলো (এসডিজি) বাস্তবায়নের জন্য অবশ্যই অগ্রাধিকারভিত্তিক বরাদ্দ দেওয়া প্রয়োজন। তিনি আরও বলেন, স্বল্পোন্নত দেশগুলোর ক্ষুধা ও দারিদ্র্য নির্মূল, জনস্বাস্থ্য, শিক্ষাসহ অন্যান্য সামাজিক সেবার উন্নয়ন, জলবায়ুর প্রভাব মোকাবিলা এবং নিজস্ব সামর্থ্য সৃষ্টিতে অবদান রাখতে হবে।

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক এই ফোরামে বাংলাদেশের জাতীয় উন্নয়ন অ্যাজেন্ডা ‘রূপকল্প-২০২১’ বাস্তবায়নে বর্তমান সরকারের প্রতিশ্রুতি ও এমডিজি বাস্তবায়নে সরকারের সফলতার কথা তুলে ধরার পাশাপাশি এসডিজিকে বাংলাদেশের জাতীয় উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সমন্বয় করা হয়েছে। এর বাস্তবায়নকাজ সফলতার সঙ্গে এগিয়ে চলছে।

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল মান্নান আহ্বান জানিয়ে আরও বলেন, প্রয়োজনীয় কৌশলগত পরিকল্পনা ও অপারেশনাল কার্যক্রম গ্রহণ এবং জাতিসংঘের উন্নয়নব্যবস্থার কর্মসূচিগুলোর সঠিক সমন্বয়ের মাধ্যমে এলডিসির দেশগুলোকে বিশেষ অগ্রাধিকার দিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান।

সভায় বাংলাদেশের পাশাপাশি তানজানিয়া, মালদ্বীপ ও প্যারাগুয়ের প্রতিনিধিরা অংশ নেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা