,

অভিষেকের আগে সারার চমক

news-image

 

বিনোদন ডেস্ক : শোনা যাচ্ছে, খুব শিগগিরই বলিউডে অভিষেক হচ্ছে সারা আলী খানের। করণ জোহরের সিনেমার মাধ্যমেই বলিউডে পা রাখবেন তিনি। তবে কোন সিনেমা এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না পাওয়া গেলেও স্টুডেন্ট অব দ্য ইয়ার-টু সিনেমার মাধ্যমেই সাইফ কন্যার বলিউড অভিষেক হবে বলে গুঞ্জন ওঠেছে।

এ দিকে কিছুদিন আগেই মা হয়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। তবে নিজেকে কোনো সময়ই দমিয়ে রাখেননি এ অভিনেত্রী। সম্প্রতি একটি পার্টির আয়োজন করেছিলেন সাইফ-কারিনা। এতে উপস্থিত ছিলেন তাদের ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব। তবে সবাইকে ছাড়িয়ে নজর কেড়েছেন সাইফ-অমৃতার মেয়ে সারা।

বলিউডে অভিষেকের আগে তিনি যে সবাইকে তাক লাগাতে চাইছেন তা আর বলার অপেক্ষা রাখে না। প্রায় বিভিন্ন পার্টিতে হাজির হচ্ছেন সারা। সাইফ-কারিনার পার্টিতে মিনি প্যান্ট ও কালো রঙের একটি টপস পরেছিলেন সারা। এই পোশাকে তাকে বেশ অপরূপ দেখাচ্ছিল।

এ পার্টিতে আরো উপস্থিত ছিলেন কারিশা কাপুর। এ অভিনেত্রীর সঙ্গে ছিলেন তার কথিত প্রেমিক সন্দীপ তোশনিওয়াল। এ ছাড়া ছিলেন মালাইকা ও অমৃতা আরোরা। স্বামী কুণাল খেমুকে নিয়ে উপস্থিত হয়েছিলেন সোহা আলী খান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা