,

সঞ্জয়ের বিরুদ্ধে এফআইআর

news-image

 

বিনোদন ডেস্ক : বলিউডের আলোচিত অভিনেতা সঞ্জয় দত্ত। নানা কারণেই আলোচনায় থাকেন এই অভিনেতা। বিপদ যেন তার নিত্য সঙ্গী। সঞ্জয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন সাংবাদিকরা। ভারতীয় সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, ‘ভূমি’ শিরোনামের নতুন সিনেমায় অভিনয় করছেন সঞ্জয় দত্ত। আগ্রার তাজমহলের ভিভিআইপি লেনে চলছে এ সিনেমার শুটিং। এতে অংশ নিয়েছেন সঞ্জয়। এ সময় শুটিং সেটে বেশ ভিড় জমে যায়। তখন সাংবাদিকরা সঞ্জয়ের ছবি তুলতে গেলে তার দেহরক্ষীরা সাংবাদিকদের ওপর হামলা চালায়। এ সময় সাংবাদিকদের মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছে সাংবাদিকরা। তারপর সঞ্জয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন তারা।

সাংবাদিকদের অভিযোগ, সঞ্জয় দত্ত এবং প্রযোজকদের নির্দেশে তাদের মারধর করা হয়েছে। প্রতিবাদ করলে তাদের গালিগালাজও করেছেন তারা।

ভারতের আগ্রার লাল কেল্লা, চম্বল, ধলপুর, তাজগঞ্জ, মেহতাববাগ এবং কিনারি বাজার এলাকায় ভূমি সিনেমাটির শুটিং করা হবে। পুরো সিনেমাটির জন্য ৫০ দিন শিডিউল নির্ধারণ করা হয়েছে। সিনেমায় সঞ্জয় দত্তকে বেশকিছু অ্যাকশন দৃশ্যে দেখা যাবে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা