,

কেন বিয়ে করেননি? উত্তর দিলেন সুস্মিতা

news-image

বিনোদন ডেস্ক : বয়স ৪১, এখনও বহু পুরুষের হৃদয়ে তাঁর জায়গা পাকা। তিনি সুস্মিতা সেন। এখনও সিঙ্গল। মডেলিং হোক বা অভিনয়, সাফল্য এসেছে দু’জায়গাতেই। দুই কন্যা সন্তান রেনে ও আলিশাকে দত্তক নিয়ে সিঙ্গল মাদার হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছেন বি-টাউনে। কিন্তু তিনি এখনও বিয়ে করেননি। তার কারণ কী? একাধিক বার এ প্রশ্নের মুখোমুখি হয়েছেন নায়িকা। কিন্তু কোনও না কোনও ভাবে সে জবাব এড়িয়ে গিয়েছেন তিনি। এতদিনে এবার সত্যটা প্রকাশ করলেন তিনি। শেয়ার করলেন সোশ্যাল ওয়ার্ল্ডে।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন সুস্মিতা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমি এখনও তেমন কারও দেখা পাইনি যে আগুন নিয়ে খেলতে ভালবাসে। ‘ সুস্মিতার এই স্বীকারোক্তি থেকেই বহু জল্পনা শুরু হয়েছে বলিউড মহলে।

নায়িকা আরও জানিয়েছেন, তাঁকে যখন প্রশ্ন করা হত, কেন সিঙ্গল? তিনি পাল্টা প্রশ্ন করতেন, কেন নয়? তাঁর কথায়, ‘আমি আমার পছন্দ মতো রয়েছি। অন্যদের পছন্দকেও আমি শ্রদ্ধা ও সম্মান করি। সিঙ্গল হোক বা ডাবল আমাদের সব খেলাই কিন্তু জেতার জন্য। ‘

কখনও অভিনেতা রণদীপ হুডা, কখনও বা পরিচালক বিক্রম ভট্টের সঙ্গে ডেট করেছেন সুস্মিতা। ঘনিষ্ঠ মহলে সম্পর্কের কথা তিনি স্বীকারও করেছেন। কিন্তু বিয়ে পর্যন্ত এগোয়নি কোনও সম্পর্কই।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা