,

ওবামার অবসর ভাতা বছরে ১ কোটি ৩০ লাখ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : তিনি আর‌ রাষ্ট্রপতি নন তো কী, এখনো মোটা টাকা রোজগার করবেন বারাক ওবামা। তার মধ্যে পেনশন যেমন রয়েছে, তেমনই রয়েছে বইয়ের জন্য চুক্তি, ভাষণের জন্য পারিশ্রমিক, এবং মার্কিন সরকারের কাছ থেকে পাওয়া অবসরকালীন ভাতা। আগামী ১৫ বছরে ভারতীয় টাকার অংকে ওবামা এবং তাঁর স্ত্রী মিশেলের সেই রোজগার ১ হাজার ৬শ’ ২০ কোটি টাকার মতো। এমনটাই দাবি একটি মার্কিন সংবাদপত্রের। ওবামা যখন প্রথমবার রাষ্ট্রপতি হয়েছিলেন, তখন ওবামা-দম্পতির মোট সম্পত্তির পরিমাণ ছিল ৮ কোটি টাকার কাছাকাছি। তার পরে অবিশ্বাস্য আর্থিক বৃদ্ধি হয়েছে তাঁদের। অবসরের পরে বছরে বার্ষিক ১.৩ কোটি টাকার মতো (‌২০৫৭০০ ডলার)‌ সরকারি পেনশন পাবেন ওবামা। এরপরেও ওবামার সামনে রয়েছে একাধিক চাকরির প্রস্তাব। তার মধ্যে অতিথি অধ্যাপক হওয়ার প্রস্তাব যেমন রয়েছে, তেমনই রয়েছে গানের ওয়েবসাইটে চাকরির প্রস্তাব। ‌‌ অবশ্য ওবামার গাড়ির তেল খরচ, বাড়ি ভাড়া, টেলিফোন বিলসহ একাধিক খরচ সরকারই বহন করবে।সূত্র: ‌আজকাল

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা