,

শৈশবেই ধর্ষণের শিকার হন জেন ফন্ডা

news-image

অনলাইন ডেস্ক : শৈশবেই ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার হন জনপ্রিয় মার্কিন অভিনেত্রী জেন ফন্ডা। একটি পত্রিকায় সহ অভিনেতা ব্রি লারসনের সঙ্গে সাক্ষাৎকার দিচ্ছিলেন জেন। সেখানে এই তথ্য জানিয়েছেন ৭৯ বছর বয়সি এই অভিনেত্রী। এ সময় তিনি আরও জানালেন, চাকরি করার সময় বসের কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় বরখাস্তও করা হয়েছিল তাকে।

জেন বলেন, ‘আমি ‌পঞ্চাশের দশকে বড় হয়েছি। তখন যৌনতা নিয়ে এত খোলাখুলি কথা বলা যেত না। তাই যৌন নির্যাতনের শিকার হয়েও কাউকে বলতে পারিনি। এখনও সারা বিশ্বে বহু মেয়ে অল্প বয়সে ধর্ষণ কিংবা যৌন নির্যাতনের শিকার হয়েও মুখ বুজে থাকতে বাধ্য হয়।

এ বিষয়ে সচেতনতা গড়ে তুলতে হবে বলে মনে করেন জেন। তিনি বলেন, ‘‌আমাকে যখন ধর্ষণ করা হয়, তখন আমার মনে হয়েছিল, আমিই বোধ হয় কোনও দোষ করেছি। পরে বুঝেছিলাম, এটা আমার কোনও দোষ নয়। ’‌

উল্লেখ্য ২০১৪ থেকে অল্পবয়সী শিশু ও কিশোরীদের ওপরে যৌন নির্যাতনে সচেতনতা বৃদ্ধির প্রচারে কাজ করছেন জেন ফন্ডা। ‌‌‌

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের