,

‘কেউ এমনটা ভাবে কীভাবে?’

news-image

 

বিনোদন ডেস্ক : গর্ভকাল থেকেই নানা কারণে খবরে ছিলেন অভিনেত্রী কারিনা কাপুর। গত ২০ ডিসেম্বর, পুত্র সন্তানের জন্ম দেন কারিনা। জন্মের একদিন পার না হতেই নামের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় চলে আসে কারিনার ছেলে। তৈমুর আলী খান নাম রাখায় সমালোচনার মুখে পড়তে হয় সাইফ আলী খান ও কারিনাকে। যার রেশ এখনো চলছেই।

ছেলের নাম নিয়ে বিতর্কে সাইফ-কারিনার সাফ জবাব ছিল, নাম রাখার বিষয়টি একান্ত তাদের ব্যক্তিগত ব্যাপার, অন্য কারো না। এদিকে সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদনে জানানো হয়, ছেলের তৈমুর নাম পাল্টে লিটল জন নামে ডাকছেন কারিনা। কিন্তু এ কথা সম্পূর্ণ অস্বীকার করেছেন এ অভিনেত্রী।

এ প্রসঙ্গে কারিনা একটি সংবাদমাধ্যমে বলেন, ‘নাম পাল্টানোর বিষয়ে আমি একটি কথা পরিষ্কার করতে চাই, আমি এমনটা করছি না। কেউ এমনটা ভাবে কীভাবে? আমি আমার ছেলেকে লিটল জন কেন বলব? আমার ছেলের নাম তৈমুর। এটি খুব সুন্দর একটি নাম। আমি তাকে লিটল জন বলে ডাকি না। দয়া করে তাকে তৈমুর বলেই সম্বোধন করবেন।’

কারিনা কাপুরকে সর্বশেষ দেখা গেছে, উড়তা পাঞ্জাব সিনেমায়। এ অভিনেত্রীর পরবর্তী সিনেমা বীরে ডি ওয়েডিং। এতে আরো অভিনয় করছেন সোনম কাপুর ও স্বারা ভাস্কর। আগামী মে মাস থেকে সিনেমাটির শুটিং শুরু করবেন তিনি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের