,

ফিরছেন ওবামা

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :আবারও রাজনীতিতে ফিরছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বৃহস্পতিবার ওবামার অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

প্রেসিডেন্ট হিসেবে বিদায়ী ভাষণে ওবামা বলেছিলেন, ‘চুপ থাকবো না’।

তার উত্তরসূরি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের দায়িত্ব নেয়ার পর থেকে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন নীতির জেরে বেকায়দায় পড়েছে মার্কিন আইন-শৃঙ্খলা।

এমতাবস্থায় কি ফের ফিরে আসতে পারেন বারাক ওবামা? অবসর ভেঙে ফের কি রাজনীতির মঞ্চে দেখা যেতে পারে তাকে? এই প্রশ্ন অনেকদিন ধরেই ঘুরছে সোশ্যাল মিডিয়ায়।

সম্প্রতি ওবামাকে প্রেসিডেন্ট হিসেবে চেয়ে অনলাইন আবেদনে সই করেছেন কমপক্ষে ৪২ হাজার ফরাসি। যদিও ফ্রান্সের নাগরিক না হওয়ার ফলে ওবামার পক্ষে তা সম্ভব নয়। তবে মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচন করতে নয় দলের হয়ে কাজ করতে পারবেন তিনি।

যুক্তরাষ্ট্রে নির্বাচনের জন্য তিনি ভিতরে ভিতরে প্রস্তুতি নিচ্ছেন তিনি। বারাক ওবামার রাজনীতিতে ফেরা নিয়ে এমনই কথা জানান অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার।

এ বিষয়ে বেশি কিছু না বললেও, এরিকের এই মন্তব্যের পর ফের জল্পনা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের দুঃসময়ে চুপ থাকবেন না ওবামা।

জানা গেছে, ডেমোক্র্যাটিক পার্টির পুনর্গঠন কমিটির সদস্য করা হয়েছে সাবেক প্রেসিডেন্টকে এবং সেই সংক্রান্ত সম্মেলনে যোগ দেবেন বলে জানিয়েছেন বারাক ওবামা। ২০২১ সালের মার্কিন নির্বাচনের প্রস্তুতি হিসেবেই এই সম্মেলন বলে জানিয়েছেন এরিক হোল্ডার।

তিনি আরো জানান, এই সম্মেলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন প্রাক্তন প্রেসিডেন্ট।

বর্তমানে ওয়াশিংটনে হোয়াইট হাউস থেকে মাত্র ২ মাইল দূরে নিজেদের নতুন ঠিকানায় রয়েছেন দেশের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। বিশেষজ্ঞদের মতে, যা নজিরবিহীন। কারণ পদ থেকে সরে যাওয়ার পর মার্কিন রাষ্ট্রনেতারা সাধারণত ওয়াশিংটন ছেড়ে চলে যান।

প্রসঙ্গত, প্রেসিডেন্ট হিসেবে শেষ সাংবাদিক সম্মেলনে বারাক ওবামা বলেছিলেন, যা ন্যায্য মনে করি, যার জন্য লড়াই করি, তার জন্য সব সময় লড়াই করে যাব। শুধু নিজের জন্য নয়, আমেরিকার জন্যও।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের