,

আখাউড়ায় নিখোঁজ স্কুল ছাত্রীর সন্ধান মিলেছে

news-image

নিজস্ব প্রতিনিধি : আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর দুই স্কুল ছাত্রীর সন্ধ্যান পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লায় বসবারসত এক আত্মীয়ের মাধ্যমে তাদের খোঁজ মিলে। আজ শুক্রবার সকালে পরিবারের লোকজন ওই দুই ছাত্রীকে থানায় নিয়ে এসে বিষয়টি নিশ্চিত করে।

ওই ছাত্রীরা হলো উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের তুলাই শিমুল গ্রামের মোখলেছুর রহমানের মেয়ে রিংকন ও একই গ্রামের সঞ্জু মিয়ার মেয়ে সীমা। তারা দুজনেই তুলাই শিমুল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। অভিমান করে ছাত্রী দুটি আত্মীয়ের বাড়িতে চলে গিয়েছিল বলে পুলিশকে জানিয়েছে।

থানা পুলিশ ও নিখোঁজ ছাত্রীর পরিবার সূত্র জানায়, গত মঙ্গলবার দুপুরে রিংকনের দুই মামী কয়েকজন যুবকসহ স্কুলে এসে রিংকনকে মামার বাড়ি থেকে একটি মোবাইল চুরি করে নিয়ে এসেছে বলে অভিযোগ করে বকাবকি করে। তার কাছে মোবাইল ফোনটি ফেরত চায়। এসময় রিংকনের সহপাঠী সীমা প্রতিবাদ করলে সীমাকেও তারা গালাগাল করে। পরে বিদ্যালয়ের শিক্ষকেরাও ওই দুই ছাত্রীকে বকাঝকা করে। ওই দিন স্কুল ছুটির পর রিংকন ও সীমা আর বাড়ি ফিরেনি।

এ বিষয়ে আখাউড়া থানায় সীমার বড় বোন লীমা জানায়, মোবাইল চুরির মিথ্যা অভিযোগ করে বকাবকি করায় রাগ করে রিংকন ও সীমা কুমিল্লায় তাদের এক আত্মীয়ের বাড়িতে চলে যায়। খবর পেয়ে সেখান থেকে তাদেরকে ফিরিয়ে আনা হয়েছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন তরফদার জানান, অভিমান করে মেয়ে দুটি আত্মীয়ের বাড়িতে চলে যায়। পরে আত্মীয়ের মাধ্যমে খবর পেয়ে পরিবারের লোকজন তাদেরকে বাড়িয়ে নিয়ে এসেছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের