,

‘বিএনপিকে নিবন্ধন বাতিলের ভয় দেখিয়ে লাভ নেই’

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপিকে নিবন্ধন বাতিলের ভয় দেখিয়ে লাভ নেই বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

শুক্রবার বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয়তাবাদী সংগ্রামী দলের আলোচনা সভায় তিনি একথা বলেন।

খন্দকার মাহবুব বলেন, ‘বিএনপিকে আগামী নির্বাচনে আসতে হবে নতুবা নিবন্ধন বাতিল হবে- এই ভয় দেখিয়ে লাভ হবে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই- আপনাদের (বর্তমান সরকার) প্রহসনমূলক নির্বাচনের ফাঁদে বিএনপি পা দেবে না। যে কোনো মূল্যে তা প্রতিহত করা হবে।’

তিনি বলেন, নির্বাচনকালীন সরকার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে থাকলে কোনো অবস্থাতেই সুষ্ঠু নির্বাচন হতে পারে না। নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ সরকার থাকবে, একটি সর্বদলীয় সরকার হবে, যে নির্বাচনে মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারবে।

খন্দকার মাহবুব বলেন, ‘সরকার যতই নির্বাচন কমিশন গঠন করুক, নির্বাচনকালীন সময়ে সরকার যদি নিরপেক্ষ না হয়, তাহলে সেই নির্বাচন সুষ্ঠু হতে পারে না। সংবিধানে নির্বাচন কমিশনের যতই ক্ষমতা থাকুক না কেন, তারা নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে না, অতীতের নির্বাচনগুলোতে আমরা তা বুঝেছি।’

আগামী ৩০ মার্চ অনুষ্ঠেয় কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু হলেই নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনে নিরপেক্ষ থাকবে- তা ভাবার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, সরকার পরিবর্তনের নির্বাচনের সময়ে কোন সরকার থাকবে, তার ওপর নির্ভর করবে নির্বাচন কমিশনের কার্যক্রম।

সংগঠনের সভানেত্রী ফারহানা জাহান নীপার সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, নির্বাহী কমিটির সদস্য শাহ আবু জাফর, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের