,

প্রস্তুতি ম্যাচে ড্র করলো বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে দু’দিনের একমাত্র প্রস্তুতিমূলক ম্যাচটি ড্র করলো বাংলাদেশ।

শ্রীলঙ্কা প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ৩৯১ রান তুলে প্রথম দিন শেষ করেছিলো বাংলাদেশ। এরপর দ্বিতীয় ও শেষ দিন ব্যাটিং-এ নামে শ্রীলঙ্কা। দীনেশ চান্ডিমালের অপরাজিত ১৯০ রানের সুবাদে ৭ উইকেটে ৪০৩ রান তুলে দিন শেষ করে স্বাগতিকরা। ফলে ম্যাচটি ড্র হয়।

মোরাতুয়ায় টস হেরে ব্যাটিং-এ নেমে তামিম ইকবালের ১৩৬, মোমিনুলের ৭৩, লিটন দাসের অপরাজিত ৫৭, মাহমুদুল্লাহ রিয়াদের ৪৩, সাকিব-আল হাসানের ৩০ ও অধিনায়ক মুশফিকুর রহিমের ২১ রানে ৯০ ওভারে ৭ উইকেটে ৩৯১ রান করে প্রথম দিন শেষ করেছিলো বাংলাদেশ। দ্বিতীয় দিন আর ব্যাটিং না করে ইনিংস ঘোষণা দিয়ে দেয় টাইগাররা। এতে বোলিং অনুশীলনটা সেড়ে নেয়ার সুযোগ পান বাংলাদেশের বোলাররা।

নতুন বল হাতে নিয়েই শ্রীলঙ্কা ক্রিকেট প্রেসিডেন্ট একাদশকে চেপে ধরেন দুই পেসার মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। ২৯ রানের মধ্যে স্বাগতিক দলের ৩ উইকেট তুলে নেন ফিজ-তাসকিন। এরমধ্যে ফিজ ১টি নিলেও, তাসকিন নেন ২টি। এরপর চান্ডিমালের হাত ধরে প্রাথমিক ধাক্কা সামলে ওঠে শ্রীলঙ্কা। পরের দিকের পাঁচ ব্যাটসম্যান ছোট ছোট ইনিংস খেলে চান্ডিমালকে সহায়তা করেন। তাদের সহায়তায় সেঞ্চুরি তুলে নেন চান্ডিমাল। ফলে বাংলাদেশের রান টপকে যাবার পথ পেয়ে যায় শ্রীলঙ্কা।

শেষ পর্যন্ত ২১টি চার ও ৭টি ছক্কায় ২৫৩ বলে ১৯০ রান করেন চান্ডিমাল। এ ছাড়া চামিকা করুণারত্নে ৫০ রানে অপরাজিত থাকেন। দিন শেষে বাংলাদেশের তাসকিন ৩টি ও মুস্তাফিজুর ২টি উইকেট নেন।

গল-এ আগামী ৭ মার্চ থেকে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্ট।

সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ : ৩৯১/৭, ৯০ ওভার (তামিম ১৩৬ আহত অবসর, মোমিনুল ৭৩ আহত অবসর, লিটন ৫৭*, মাহমুদুল্লাহ ৪৩, সাকিব ৩০, মুশফিকুর ২১, করুনারত্নে ৩/৬১)।

শ্রীলংকা ক্রিকেট প্রেসিডেন্ট একাদশ : ৪০৩/৭, ৯০ ওভার (চান্ডিমাল ১৯০*, করুনারত্নে ৫০*, তাসকিন ৩/৪১, মুস্তাফিজুর ২/২৮, সৌম্য ১/৫৩, মিরাজ ১/৬৮)।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা