,

অবসর নিয়ে মুখ খুললেন শচিন

news-image

স্পোর্টস ডেস্ক : ২০১৩ সালের নভেম্বরে অবসর নেন শচিন টেন্ডুলকর। দীর্ঘদিন পর শুক্রবার নিজের অবসর নিয়ে মুখ খুললেন শচিন।

জানা যায়, ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ প্রতিযোগিতা চলাকালীন প্রথম অবসর নেয়ার কথা ভাবেন শচিন টেন্ডুলকর। তার মনে হয়, থামার সময় এসেছে। এর এক মাস পরেই অবসরের কথা ঘোষণা করেন এই কিংবদন্তী ক্রিকেটার। এতো দিন শুক্রবার লিঙ্কডইনে নিজের অবসরের ভাবনার বিষয়টি খোলসা করেছেন শচিন।

শুক্রবার লিঙ্কডইনে ‘আমার দ্বিতীয় ইনিংস’শীর্ষক একটি পোস্ট করেছেন শচিন। সেখানে তিনি লিখেছেন, ‘২০১৩ সালের অক্টোবরে দিল্লিতে চ্যাম্পিয়ন্স লিগের একটি ম্যাচের সময় আমার প্রথম অবসর নেয়ার কথা মনে হয়। ২৪ বছর ধরে আমার সকাল শুরু হতো জিমে অনুশীলন করার মাধ্যমে। কিন্তু সেদিন সকালটা ছিল অন্যরকম। আমাকে জোর করে ঘুম থেকে উঠতে হয়। তখনই আমার মনে হয়, এবার প্রিয় খেলা ছাড়ার সময় হয়েছে।’

২০১৩ সালের চ্যাম্পিয়ন্স লিগে শচিনের মুম্বই ইন্ডিয়ান্স চ্যাম্পিয়ন হয়েছিল। দিল্লিতে তিনটি ম্যাচ খেলেছিলেন শচিন। এরপর নভেম্বরে তিনি অবসর নেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা