,

নব্য জেএমবির ‘আধ্যাত্মিক’ নেতা কাসেম রিমান্ডে

news-image

নিজস্ব প্রতিবেদক : নব্য জেএমবির কথিত আধ্যাত্মিক নেতা ও আমির মাওলানা মো. আবুল কাসেমকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। আজ শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার এ আদেশ দেন।

এর আগে মিরপুর মডেল থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আবুল কাসেমকে আদালতে হাজির করা হয়। এ মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক জাহাঙ্গীর আলম তাঁকে (আবুল কাসেম) ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান।

ওই আবেদনে বলা হয়, আবুল কাসেম নব্য জেএমবির প্রশিক্ষক এবং সদস্যদের জন্য বই লিখতেন। নব্য জেএমবির শীর্ষস্থানীয় নেতা তামিম চৌধুরী ২০১৩ সালে কানাডা থেকে দেশে আসার পর রাজশাহীতে যে বৈঠক করেছিলেন, সেখানে কাসেম উপস্থিত ছিলেন।

গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার অন্যতম পরিকল্পনাকারী জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী সম্প্রতি গ্রেপ্তার হওয়ার পর তাঁর কাছ থেকে কাসেমের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়। নব্য জেএমবির অন্য পলাতক সদস্যদের সম্পর্কে তথ্য পেতে এবং গ্রেপ্তারে আবুল কাসেমকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি।

শুনানি শেষে আদালত আবুল কাসেমের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে ওই সময় আবুল কাসেমের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর সেনপাড়া পর্বতা এলাকা থেকে আবুল কাসেমকে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে আজ এক সংবাদ ব্রিফিং করেন ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। তিনি বলেন, গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার অনুমোদন দিয়েছিলেন কাসেম। তবে এই হামলায় তাঁর সম্পৃক্ততা কোন পর্যায়ের তা খতিয়ে দেখা হচ্ছে। জেএমবির শীর্ষ নেতা মাওলানা সাইদুর রহমান ২০১০ সালে গ্রেপ্তার হন। এরপর কাসেম জেএমবির বিদ্রোহী অংশের (নব্য জেএমবি) আমির হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি তাঁর নিজস্ব মনগড়া ধর্মীয় মতবাদ দিয়ে নব্য জেএমবিকে হিংস্র করে তোলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে