,

সেলফিতে ফুরফুরে সৌদি বাদশাহ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : এশিয়া সফরে এসে সেলফিবন্দী হয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। গতকাল বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এক মাসের এশিয়া সফরে বেরিয়েছেন সৌদি বাদশাহ। সফরের শুরুর দিকে তাঁকে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে বেশ কিছু সেলফি ও ভিডিওতে অংশ নিতে দেখা গেছে।

সফরের অংশ হিসেবে বুধবার মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়ায় পৌঁছান বাদশাহ সালমান। দীর্ঘ এই সফরে তিনি ব্রুনেই, জাপান, চীন ও মালদ্বীপেও যাবেন।

মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বাদশাহ সালমানের তোলা ছবি-ভিডিও ইতিমধ্যে অনলাইনে ব্যাপক সাড়া ফেলেছে।

সপ্তাহের শুরুর দিকে টুইটারে পোস্ট হওয়া এক সেলফিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সঙ্গে সালমানকে দেখা যায়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এই সেলফিটি টুইটারে দিয়েছিলেন।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন। সালমানের সঙ্গে উইদোদোর ভোজের এই ভিডিওতে উভয়ে সৌদি বাদশাহর ঐতিহাসিক সফর নিয়ে মন্তব্য করেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সঙ্গে সেলফিতে সৌদি বাদশাহ সালমান। ছবি: টুইটার থেকে সংগৃহীতমালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সঙ্গে সেলফিতে সৌদি বাদশাহ সালমান। ছবি: টুইটার থেকে সংগৃহীতইন্দোনেশিয়ায় সাবেক প্রেসিডেন্ট মেঘবতী সুকর্ণপুত্রী ও তাঁর মেয়ে বর্তমান মন্ত্রী পুয়ান মহারানির সঙ্গেও সেলফিতে অংশ নিয়েছেন সালমান। এই সেলফিতে তাঁকে চনমনে ভঙ্গিতে পোজ দিতে দেখা যায়। পাশে দাঁড়িয়ে এই সেলফি তোলা দেখছিলেন প্রেসিডেন্ট উইদোদো। সেলফিটি অনলাইনে বেশ সাড়া ফেলেছে।

গত বছর কাতারে ক্যানসার জয়ী এক কিশোরীর সঙ্গে সেলফিতে অংশ নেন বাদশা সালমান। সেই সেলফিটিও ভাইরাল হয়েছিল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা