,

ওভারটেক করতে গিয়ে উল্লাপাড়ায় দুর্ঘটনা, দুই যাত্রী নিহত

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : ওভারটেক করতে গিয়ে ট্রাক-অটোভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলেই ২ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩ জন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বগুড়া-নগরবাড়ি সড়কের শ্রীকোলা কবরস্থানের নিকট এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন উপজেলার পূর্ব দেলুয়া গ্রামের রনজিত সরকারের ছেলে আকাশ সরকার (১৩) ও একই গ্রামের শীতল প্রামানিকের ছেলে সাইফুল ইসলাম (২৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে পূর্বদেলুয়া থেকে একটি অটোভ্যান ৫ জন যাত্রী নিয়ে উল্লাপাড়ার দিকে আসছিল। অটোভ্যানটি শ্রীকোলা কবরস্থানের নিকট পৌঁছালে নগরবাড়িগামী একটি পাথর বোঝাই ট্রাক ওভারটেক করতে গিয়ে ভ্যানটিকে চাপা দেয়।

এ সময় ভ্যানের ২ জন যাত্রী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুর্ঘটনাস্থলেই মারা যান। আহত হয় অপর ৩ যাত্রী। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা