,

ন্যাম হত্যা: আটক উ. কোরীয় সন্দেহভাজনকে মুক্তি দিয়েছে মালয়েশিয়া

news-image

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সৎভাই কিম জং ন্যামের হত্যার ঘটনায় আটক উত্তর কোরীয় সন্দেহভাজনকে ছেড়ে দিয়েছে মালয়েশিয়ান পুলিশ।

দেশটির কর্মকর্তারা জানান, আটক উ. কোরীয় সন্দেহভাজন রি জং চল’র বিরুদ্ধে তেমন কোন প্রমাণ পাওয়া যায়নি। তবে তাকে অভিবাসন অপরাধের কারণে মালয়েশিয়া থেকে বিতাড়িত করা হবে।

কুয়ালালামপুর বিমানবন্দরে কিম জং ন্যাম নিহত হওয়ার পর থেকে প্রায় দুই সপ্তাহ ধরে পুলিশ হেফাজতে বন্দি রয়েছেন তিনি।

এছাড়া ন্যাম হত্যার প্রায় তিন সপ্তাহ পর মালয়েশিয়ার সরকার এই হত্যাকাণ্ডে মারাত্মক রাসায়নিক ভিএক্স নার্ভ এজেন্ট ব্যবহারের নিন্দা জানিয়েছে।

মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এটা ‘অতিশয় উদ্বিগ্নের’ বিষয়- এর ব্যবহার আরো অনেক মানুষের জীবন বিপন্নের কারণ হতে পারতো।

এরআগে গত ১৩ ফেব্রুয়ারি মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে দুই নারী ন্যামের মুখমণ্ডলে উচ্চ মাত্রার বিষাক্ত রাসায়নিক ভিএস নার্ভ ছড়িয়ে দেয়। এর ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই ন্যাম মৃত্যুবরণ করেন। বিবিসি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা