,

এলাচির ঔষধি উপকারিতা

news-image

স্বাস্থ্য ডেস্ক : খাবারের স্বাদ বাড়াতে সুগন্ধি মসলা হিসেবে ব্যবহার করা হয় এলাচি- এ কথা সবার জানা। কিন্তু এই এলাচির যে স্বাস্থ্য উপকারিতা তা আমাদের অনেকেরই অজানা। বাংলাদেশ প্রতিদিনের পাঠকদের জন্য তুলে ধরা হলো এলাচির এমন কিছু গুণাবলী-

নিঃশ্বাসের দুর্গন্ধ দূর করে
এলাচি ব্যাকটেরিয়া নাশক উপাদানে ভরপুর। তাই দুর্গন্ধ সৃষ্টিকারী জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। তাই মুখের দুর্গন্ধ দূর করতে এর জুড়ি নেই। ভালো ফল পেতে এলাচি চা পান করা যেতে পারে অথবা দিনে দুই বার উষ্ণ এলাচি চা দিয়ে কুলকুঁচি করে নেয়া যেতে পারে। এটি কার্যকরী মুখ পরিষ্কারক হিসেবে কাজ করবে।

ক্ষুধার উন্নতি ঘটায়
উষ্ণ পরিপাক টনিক হিসেবে কাজ করে এলাচি। তাই এটি বদহজম, পেটফাঁপা এবং এসিডিটির সমস্যা মোকাবিলায় সাহায্য করে ক্ষুধামন্দা দূর করতে পারে। এছাড়াও এটি পরিপাক রসের নিঃসরণের উন্নতি ঘটায়।

পরিপাকের উন্নতি ঘটায়
এলাচির বায়ুনাশকারী গুণ রয়েছে। তাই এটি পরিপাক প্রক্রিয়ায় সাহায্য করে। এটি পেটফাঁপা কমায়। এটি পিত্তরসের প্রবাহ বৃদ্ধি করে চর্বি ও অন্যান্য পুষ্টি উপাদানের পরিপাকে সাহায্য করে। এলাচি পরিপাক তন্ত্রের সমস্যা যেমন- আমাশয়, এসিডিটি, কোষ্ঠকাঠিন্য, বদহজম এবং বিভিন্ন ধরণের পাকস্থলীর সংক্রমনের আদর্শ সমাধান হিসেবে কাজ করে।

এছাড়া এলাচি হৃৎস্পন্দন ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। অ্যাজমা বা ব্রংকাইটিসের মত শ্বসনতন্ত্রের সমস্যা দূর করতে সাহায্য করে। কোলন ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। হেঁচকি দূর করতেও সাহায্য করে এই সুগন্ধি মসলা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা