,

যাত্রীর ছুরিকাঘাতে বিমানকর্মী আহত

news-image

নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মোবারক নামে এক যাত্রীর ছুরিকাঘাতে সিভিল অ্যাভিয়েশনের এক কর্মী আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে বন্দরের বহির্গমন চার নম্বর গেটে তল্লাশি করার সময় এ ঘটনা ঘটে।আহত সিভিল অ্যাভিয়েশন কর্মীর নাম মোজাম্মেল শহীদ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আর্মড ব্যাটালিয়ানের (এপিবিএন) পরিদর্শক ওমর শহীদ বলেন, ছুরিকাঘাত করা ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, সকাল সাড়ে সাতটার দিকে সাউথ আবু মোবারক নামের লন্ডনগামী এক যাত্রী বাংলাদেশ বিমানে ওঠার আগে বিমানের বহির্গমন চার নম্বর গেটের সামনে তাকে তল্লাশি করা হয়। এসময় তার লাগেজে একটি ছুরি পাওয়া যায়। ছুরিটি তাকে বের করতে বলা হলে তিনি তা করেননি। এক পর্যায়ে ছুরিটি বের করতে গেলে মোবারক সিভিল অ্যাভিয়েশন কর্মী মোজাম্মেল শহীদকে আঘাত করেন। এতে তার হাতের দুটি আঙুলে ক্ষত হয়। পরে ওই যাত্রীকে আটক করা হয়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের