,

উড়ালসড়কে দুর্ঘটনায় প্রিজন ভ্যান কাত (ভিডিও)

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মগবাজার-তেজগাঁও উড়ালসড়কে বন্দীদের নিয়ে যাওয়ার সময় কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লেগেছে একটি প্রিজন ভ্যানের। এতে প্রিজন ভ্যানটি একপাশে কাত হয়ে পড়ে গেছে।

আজ শুক্রবার বেলা ১১টার পরে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন প্রিজন ভ্যানের চালক পুলিশ কনস্টেবল। তাঁর নাম জানা যায়নি। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। প্রিজন ভ্যানটিতে ২৪ জন বন্দী ছিলেন।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলমের ভাষ্য, বন্দীদের নিয়ে প্রিজন ভ্যানটি কেরানীগঞ্জ থেকে গাজীপুরের কাশিমপুর কারাগারের দিকে যাচ্ছিল। উড়ালসড়ক থেকে নামার সময় তেজগাঁও এলাকায় প্রিজন ভ্যানটি দুর্ঘটনায় পড়ে। পরে বন্দীদের তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নেওয়া হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত উড়ালসড়কে মগবাজার থেকে তেজগাঁও যাওয়ার পথ বন্ধ ছিল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা