,

মহেশ-আলিয়া ভাটকে হুমকি মামলায় গ্রেফতার এক

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের পরিচালক মহেশ ভাট ও তার ছোট মেয়ে অভিনেত্রী আলিয়া ভাটকে হত্যার হুমকি মামলায় একজনকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। হমকির অভিযোগ পেয়ে তদন্তে নামে ক্রাইম ব্রাঞ্চের একটি সেল। এরপরেই ভারতের উত্তরপ্রদেশ পুলিশের সহযোগিতায় লখনউ থেকে গ্রেফতার করা হয় ২৭ বছরের এক সন্দেহভাজন যুবককে।

৫০ লক্ষ টাকা না দেওয়া হলে খুন করা হবে তার স্ত্রী সোনি রাজদান এবং মেয়ে আলিয়া ভাটকে। এমন হুমকির ফোন আসে প্রযোজক-পরিচালক মহেশ ভাটের কাছে। মহেশ ভাটের দাবি, গত ২৬ ফেব্রুয়ারি প্রথম তার কাছে হুমকি ফোন আসে। এক ব্যক্তি নিজেকে গ্যাং লিডার হিসেবে পরিচয় দেয়। লখনউয়ের একটি ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর দিয়ে টাকা দাবি করে সে। পরে মহেশ ভাটকে SMS এবং WHATSAPP-ও করা হয়। বিষয়টি যেন হালকাভাবে না নেওয়া হয়, সে বিষয়েও বলা হয় মহেশ ভাটকে।

গতকাল রাতে জুহু থানায় অভিযোগ দায়ের করেছেন এই প্রযোজক-পরিচালক। তদন্তের জন্য বিষয়টি পাঠানো হয়েছে মুম্বাই পুলিশের ANTI EXTORTION সেলে। সূত্র: জিনিউজ টুয়েন্টিফোর।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের