,

গাবতলীর ঘটনায় ৭ পরিবহন শ্রমিকের রিমান্ড

news-image

 

নিজস্ব প্রতিবেদক : গাবতলীতে পুলিশের অভিযানবাসচালকের কারাদণ্ডের প্রতিবাদে ডাকা ধর্মঘট চলাকালে মহাসড়কে যান চলাচলে বাধা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় গ্রেফতারকৃত সাত পরিবহন শ্রমিকের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আলমগীর কবির রাজের আদালত রিমান্ডের এ আদেশ দেন। সাত আসামি হলেন- রফিকুল ইসলাম, হাসানুর, রবিন, মো. সোহেল, ফজলে রাব্বী, আলামিন ও এনামুল হক।

মামলার তদন্ত কর্মকর্তা দারুসসালাম থানার সাব-ইন্সপেক্টর মো.জোবায়ের আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করলে, আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডের আবেদনে বলা হয়,ঘটনার সঙ্গে আসামিদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা উদঘাটনের লক্ষ্যে এবং মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হোক।

উল্লেখ্য, ২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের শিবালয়ে শালজানা গ্রামের শুটিং স্পট থেকে ঢাকায় ফেরার পথে ঢাকা-আরিচা মহাসড়কের জোকা এলাকায় বাস দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ, মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন। আহত হন আরও তিনজন। ওই ঘটনায় ‘চুয়াডাঙ্গা ডিলাক্স’ এর বাসচালক জামির হোসেনকে দীর্ঘ বিচার শেষে মানিকগঞ্জের আদালত যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন।

এর প্রতিবাদে পরিবহন শ্রমিকরা সারাদেশে অবরোধের ডাক দিলে গত ১ মার্চ গাবতলীর তিন রাস্তার মোড়ে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করা হয়। এখানে একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয় এবং পুলিশের গাড়ির ক্ষতিসাধন করে বিক্ষুব্ধ ম্যমিকরা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের