,

এবার এক মঞ্চে তুফান তুলবেন জাস্টিন বিবার-সানি লিওন!

news-image

বিনোদন ডেস্ক : আগামী মে মাসেই ভারতে আসছেন পপ সেনসেশন জাস্টিন বিবার। ১০ মে মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে শো করবেন তিনি। শোনা যাচ্ছে, সেই একই মঞ্চে দেখা যেতে পারে বলিউডের বম্বশেল সানি লিওনকে। জাস্টিনের গানের তালে পা মেলাতে পারেন বিটাউনের এই লাস্যময়ী।
সূত্রের খবর, ইতিমধ্যেই উদ্যোক্তারা বিষয়টি নিয়ে সানির সঙ্গে একপ্রস্থ কথাও বলেছেন। একই অনুষ্ঠানের জন্য কথা বলা হয়েছে আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গেও। যদিও এঁদের কেউই এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। সবটাই কানাঘুষো।

অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা অর্জুন জৈন জানান, “ইতিমধ্যেই আমরা বেশ কিছু নামি তারকার কাছ থেকে কনফারমেশন পেয়ে গিয়েছি। আলিয়া, বরুণ, সিদ্ধার্থকে আমরা প্রথম থেকেই এই অনুষ্ঠানের জন্য ভেবেছি। তবে এখনও সবটা নিয়েই পরিকল্পনা চলছে।”

অ্যাপোলোর সিইও পদ থেকে ইস্তফা দিলেন রূপালি বসু

সানি লিওনকে নিয়ে উদ্যোক্তারা কোনও ইঙ্গিত দিচ্ছে না ঠিকই। কিন্তু, খবরটা পুরোপুরি হাওয়ায় উড়িয়েও দেওয়া যাচ্ছে না। শুধু ভারত নয়, দেশের বাইরে সানির লাস্যের ভক্ত নেহাত কম নয়। সেক্ষেত্রে জাস্টিন-সানিকে এক মঞ্চে আনা গেলে মন্দ হয় না, তা বেশ জানেন উদ্যোক্তারা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের