,

ইরাকে পরাজয় স্বীকার করে নিলেন বাগদাদি

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :অবশেষে হার স্বীকার করতে বাধ্য হল আন্তর্জাতিক উগ্রপন্থী সংগঠন ইসলামিক স্টেট বা আইএস৷ ইরাকি সংবাদমাধ্যম সুত্রে খবর, হার স্বীকার করে বুধবার উগ্রপন্থীদের সমক্ষে বিদায়ী ভাষণ দিয়েছেন আইএস প্রধান আবুবকর আল-বাগদাদি৷
এছাড়াও উগ্রপন্থী সংগঠনটির বিদেশি যোদ্ধাদের দেশে ফিরে যাওয়ার জন্য বা আত্মঘাতী হওয়ার নির্দেশ দিয়েছেন বাগদাদি৷
বিশ্বজুড়ে ইসলামিক সাম্রাজ্য গড়ার জন্য ২০১৪ সালে ইরাক ও সিরিয়ায় লড়াই শুরু করে আইএস৷ প্রথমদিকে জয়ের মুখ দেখলেও, আমেরিকার নেতৃত্বে আন্তর্জাতিক সেনাদলের কাছে ক্রমশ জমি খোয়াতে শুরু করে আইএস৷ সম্প্রতি, সংগঠনটির অন্তিম গড় মসুলও প্রায় দখল করে নিয়েছে ইরাকি সেনাবাহিনী৷ এরপরই, আইএস নেতারা পার্শ্ববর্তী সিরিয়ায় পালাতে শুরু করেন৷ তবে সেখানেও আসাদ সরকার ও রুশ সেনার হামলায় প্রবল চাপে রয়েছে আন্তর্জাতিক সংগঠনটি৷
সন্ত্রাসের মুখ বাগদাদির মাথার দাম ১০ মিলিয়ন ডলার ধার্য করেছে আমেরিকা৷ বেশ কয়েকবার ড্রোন হানাও হয়েছে বাগদাদির উপর৷ তার মৃত্যুর খবরও সামনে এসেছে একাধিকবার৷ তবে প্রত্যেকবারই প্রাণ বাঁচাতে সক্ষম হয় আইএসপ্রধান৷
ইরাকি সেনাবাহিনী সূত্রে খবর, এই মুহূর্তে মসুল শহরে লুকিয়ে থাকতে পারে বাগদাদি৷ তবে তার দিন যে শেষ হয়ে এসেছে তা স্পষ্ট৷

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের