,

সাড়ে ৩’শ মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ

news-image

 

নিজস্ব প্রতিবেদক : সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় ৩৬২ জন মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করেছে। বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা পুলিশ পার্কে আনুষ্ঠানিকভাবে মাদক ব্যবসায়ীরা পুলিশের কাছে আত্মসর্মপণ করেন।

জেলাকে মাদকমুক্ত করতে জেলা পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের প্রতি ঘোষিত আত্মসমর্পনের আল্টিমেটামের শেষদিনে বৃহস্পতিবার ৮৯ জনসহ গত ৯ দিনে ৩’শ ৬২ জন মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করেন।

পরিচয় গোপন রাখা ও পুনর্বাসনের শর্তে আত্মসর্মপন করেছেন এ সব মাদক ব্যবসায়ী।

চুয়াডাঙ্গা ভারপ্রাপ্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন জানান, চুয়াডাঙ্গা জেলাকে মাদকমুক্ত করতে পুলিশ প্রশাসন দীর্ঘদিন থেকে জেলার মাদক ব্যবসায়ীদের সাথে আত্মসর্মপণ করার বিষয়টি নিয়ে আলোচনা চালিয়ে আসছিল। পুলিশের এ আহ্বানে সাড়া দিয়ে তারা সুখি ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে স্বেচ্ছায় আত্মসমর্পন করে আলোর পথে আসতে রাজি হয়।

তিনি আরো জানান, মানুষ ভুল করে, তবে তারা যদি পুলিশের কাছে নিজের দোষ স্বীকার করে আলোর পথে আসতে চায় তাহলে তাকে সুযোগ দেয়ায় পুলিশের প্রথম কাজ। পুলিশের সহযোগিতায় আত্মসমর্পণকারীদের আত্মনির্ভশীল হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করা হবে। এছাড়া তাদের আগামী প্রজন্ম যেন আর এই পথে পা না বাড়ায় সে বিষয়টিও নিশ্চিত করা হবে।

চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. তরিকুল ইসলাম, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি আজাদ মালিতা, জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. কামরুজ্জামান, সদর থানার ওসি তোজাম্মেল হকসহ পুলিশের সব পর্যায়ের অফিসাররা আত্মসর্মপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা